বরিশাল ব্যুরো; বঙ্গবন্ধুর ভাগ্নে মন্ত্রী পদ মর্যাদায় পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়ন ও পরীবিক্ষণ কমিটির সাবেক আহবায়ক, জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও বরিশাল-১ (আগৈলঝাড়া-গৌরনদী) আসনের সাবেক এমপি আবুল হাসানাত আব্দুল্লাহর নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ ও বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি টাকার সন্দেহজনক দেনদেনের অভিযোগে এ মামলা করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
দুদকের তথ্যমতে, হাসানাত আবদুল্লাহ অবৈধভাবে ১৯ কোটি ৭১ লাখ ৮৩ হাজার ৭৫৯ টাকার সম্পদ অর্জন এবং বিভিন্ন ব্যাংক হিসাবে ৮০ কোটি ৪৯ লাখ ১৭ হাজার ৩২৭ টাকার সন্দেহজনক দেনদেন হওয়ায় মানিলন্ডারিংয়ের সম্পৃক্ত অপরাধ ‘দুর্নীতি ও ঘুষ’ সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস অসৎ উদ্দেশে তা স্থানান্তর, রূপান্তর ও হস্তান্তর করার অপরাধে দুদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments