ডেস্ক রিপাের্ট: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ শেহবাজ শরীফ আজ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে শোক বইয়ে স্বাক্ষর করেন। বাংলাদেশ হাইকমিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান ভারপ্রাপ্ত হাইকমিশনার ইশরাত জাহান, প্রেস কাউন্সিলর মোঃ তৈয়ব আলী ও কাউন্সিলর (কনস্যুলার) সরদার মো: নোমানুজ্জামান। স্বাক্ষরকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাকিস্তানের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তারিক ফাতেমী।
শোক বইয়ে স্বাক্ষর শেষে পাকিস্তানের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন এবং তাঁর পরিবার ও বাংলাদেশের জনগণের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। তিনি দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নে বেগম জিয়ার অবদানের কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। এছাড়া তিনি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের বিষয় উল্লেখ করে তাঁর প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করেন। আগামীতে দু’দেশের মধ্যকার সম্পর্ক আরো উন্নয়নের বিষয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলাদেশের জনগণের প্রতি সমবেদনা প্রকাশ ও সময় দিয়ে শোক বইয়ে স্বাক্ষর করতে বাংলাদেশ হাইকমিশনে আসায় ভারপ্রাপ্ত হাইকমিশনার বাংলাদেশের সরকার ও জনগণের পক্ষে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments