ডেস্ক রিপোর্ট: সিন্ডিকেটের দৌরাত্ম্য ঠেকাতে সরকার কিছুই করছে না বলে দাবি করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নেতৃবৃন্দ। শনিবার ( ১৮ মে ২০২৪) বিকাল সাড়ে ৪টায়, নিত্যপণ্যের দাম কমানোসহ জনজীবনে সংকট সমাধানের দাবিতে বাসদ এর লাল পতাকা মিছিল পার্টির অফিস থেকে শুরু করে জাতীয় প্রেসক্লাব এর সামনে গিয়ে সমাবেশে মিলিত হবে। সমাবেশে সভাপতিত্ব করেন পার্টির আহবায়ক কমরেড সন্তোষ গুপ্ত, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মহিনউদ্দিন চৌধুরী লিটন, গণমুক্তি ইউনিয়নের আহবায়ক কমরেড নাসির উদ্দিন আহমেদ নাসু, ফ্যাসিবাদবিরোধী বামমোর্চার সমন্বয়ক জাফর হোসেন, বাসদ নেতা রফিকুল ইসলাম রফিক, জাকির হোসেন, সৈয়দ ইকরাম হোসেন রুমেল, জামাল শিকদার প্রমূখ।
নেতৃবৃন্দ বলেন, দেশে আড়াই কোটি মানুষ বেকার ও তিন কোটি মানুষ নতুন করে দারিদ্রসীমার নিচে নেমে গেছে। নিত্যব্যবহার্য জিনিসপত্রের দাম লাগামহীন বৃদ্ধি পাওয়ায় জনগণ অসহায় হয়ে পড়েছে। চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম গত এক বছরে বেড়েছে ৫০ থেকে ৮০ ভাগ। এ অবস্থায় সরকার দরিদ্র মানুষের যন্ত্রণা লাঘব না করে উল্টো গ্যাস, জ্বালানি তেলসহ অত্যাবশ্যকীয় পণ্যের দাম দ্বিগুণ করার পাঁয়তারা করছে।
নেতৃবৃন্দ অবিলম্বে নিত্যপণ্যের দাম কমানো, সারা দেশে রেশনিং ব্যবস্থা চালু কর, শ্রকিদের ২৫ হাজার টাকা মুজুরী নির্ধারণসহ নানা দাবি তুলে ধরেন।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments