বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম এবং সমতলের সকল জাতিসত্তাদের প্রধান সামাজিক উৎসব ‘চৈত্র সংক্রান্তি’ ও ‘বৈ-সা-বি’ উপলক্ষে ৫ (পাঁচ) দিনের ক্লাস/পরীক্ষা বন্ধের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর পুনরায় আবেদন জানাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার। আজ ০৮ এপ্রিল ২০২৫ রোজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রদত্ত এক বিবৃতিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবারের সিনিয়র সদস্য মিশন চাকমা এসব দাবি জানান।
বিবৃতিতে বলা হয়,“পার্বত্য চট্টগ্রামে বসবাসরত পাহাড়ি ও সমতলের জাতিগোষ্ঠীর প্রধান সামাজিক উৎসব বৈসুক, সাংগ্রাই, বিজু, বিহু, চাংক্রান, চৈত্র সংক্রান্তি আমাদের আবহমান সংস্কৃতি ও ঐতিহ্যের অংশ। এ উৎসব পার্বত্য অঞ্চলের পাহাড়ি জাতিসত্তা এবং সমতলের আদিবাসী জনগণের কাছে জাতীয় ও সামাজিক ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আগামী ১২ এপ্রিল থেকে শুরু হয়ে এটি ১৬ এপ্রিল পর্যন্ত চলবে। কিন্তু অত্যন্ত দুঃখজনক যে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রায় ৭’শ অধিক বিভিন্ন জাতিসত্তার শিক্ষার্থী অধ্যয়নরত থাকলেও উৎসবের দিন তাঁদের ক্লাস/পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরো বলা হ্য়, ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রশাসন উৎসব উপলক্ষে ০৫দিন ক্লাস/পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারও ০১ দিনের রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করেছে। তাই উৎসবের দিনগুলোতে আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ক্লাস/পরীক্ষা বন্ধ রাখার পুনরায় দাবি জানাই।
উল্লেখ্য যে, গত ০৫ মার্চ ২০২৫ (বুধবার) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কক্ষে উপাচার্য জনাব ড. ইয়াহ্হিয়া আখতারের সাথে সৌজন্য সাক্ষাত ও ছুটি চেয়ে উপাচার্য দপ্তরে স্মারকলিপি প্রদান করেছিল পাহাড় ও সমতলে ক্রিয়াশীল সামাজিক ও রাজনৈতিক ছাত্র সংগঠনসমূহ। সংগঠনসমূহ হল: ত্রিপুরা স্টুডেন্টস্ ফোরাম, বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল,বাংলাদেশ ম্রো স্টুডেন্টস্ এসোসিয়েশন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জুম্ম শিক্ষার্থী পরিবার, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ এবং ওরাঁও জাতিগোষ্ঠীর প্রতিনিধি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments