মোংলা থেকে মোঃ নূর আলমঃ বাঘের আক্রমনের শিকার হয়ে প্রান রক্ষায় জনবসতি এলাকায় চলে এসেছে সুন্দরবনের একটি মায়াবী হরিন। আহত হরিনটিকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে আবার সুন্দরবনে ছেড়ে দিয়েছে বন বিভাগ।
বাঘের আক্রমনের শিকার হওয়া আহত হরিনটি ১৩ সেপ্টেম্বর সোমবার সকালে বন সংলগ্ন ঘাগরামারী জনবসতী এলাকায় ঢুকে পড়ে। এর পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আহত হরিনটি উদ্ধার করে বন বিভাগ।
সুন্দরবন করমজল বন্যপ্রানী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান,বাঘের আক্রমনের শিকার হয়েছিলো হরিনটি। গলায় বাঘের কামড়ের কারনে ক্ষত সৃষ্টি হয়ে পঁচন ধরেছিলো। তিনি জানান,পরে হরিণটিকে উদ্ধার করে করমজল প্রজনন কেন্দ্রে এনে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আবার সেমবার দুপুরে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়েছে। এ বন কর্মকর্তার দাবি দুই/ তিন দিন আগের হরিনটি বাঘের আক্রমনের শিকার হয়েছিলো। তাই গলায় বাঘ যেখানে কামড় দিয়েছিলো সে স্থানে পচঁন ধরেছে।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments