স্টাফ রিপোর্টার: ঘোষণাপত্র নয় মঙ্গলবার 'মার্চ ফর ইউনিটি' পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সোমবার (৩০ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে রাজধানীর বাংলামোটরে কেন্দ্রীয় কার্যালয় জরুরি বৈঠক শেষে একথা জানান আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।
রোববার (২৯ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা জানান, মঙ্গলবার বিকেলে ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দেবেন। সংগঠনের নেতার ঘোষণাপত্রে দুটি মৌলিক বিষয় উল্লেখ করেন। তাতে ১৯৭২ সালের সংবিধানকে 'মুজিববাদী সংবিধান' হিসেবে আখ্যায়িত করে এর 'কবর' রচনা করা এবং 'নাৎসিবাদী আওয়ামীলীগকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করার কথা থাকবে।
এনিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) দিনভর রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনার মধ্যে রাত পৌনে ৯টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে এক জরুরি সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, অন্তর্বতীকালীন সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জুলাই গণ-অভ্যুত্থানের একটি ঘোষণা পত্র তৈরীর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা জনগণের ঐক্য, ফ্যাসিবাদবিরোধী চেতনা ও রাষ্ট্র সংস্কারের আকাঙ্খাকে সুসংহত রাখার জন্য এ ঘোষণঅপত্রটি গৃহীত হবে।
সরকারের এ ঘোষণার পর মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 'জুলািই বিপ্লবের ঘোষণাপত্র' প্রকাশ করা হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। বিষয়টি নিয়ে রাজধানীর বাংলঅমোটরে বৈঠকে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির নেতারা।
বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতার আনুষ্ঠানিকভাবে সাংবাদিকদের সামনে নিজেদের অবস্থান তুলে ধরেন। সেখানে নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, মঙ্গলবার বিকেলে শহীদ মিনারে তাদের পক্ষ থেকে 'প্রোক্লেমেশন অব জুলাই রেভোলিউশনৎ আসার কথা ছিল। কিন্তু সরকারের পক্ষ থেকে 'জুলাই প্রোক্রেমেশন' তৈরীর ঘোষণা দেওয়ায় সেটাকে তারা সাধুবাদ জানাচ্ছে।
যশোর অফিস: ঝিনাইদহের কোটচাঁদপুরে একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বুধবার ২০ মে দিবাগত রাত ৩টার দিকে কোটচাঁদপুর উপজেলার সাবদালপুর স্টেশন এ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
সব মন্তব্য
No Comments