ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় করোনার প্রাদুর্ভাব বেড়ে গেছে। গত কয়েকদিন ধরে তুলনামূলকভাবে আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ার চিত্র ফুটে উঠেছে।
এ অবস্থায় জেলাসহ নিজ সংসদীয় এলাকা কসবা-আখাউড়ার খোঁজ খবর নেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এম.পি। পাশাপাশি এ বিষয়ে সব ধরণের ব্যবস্থা নিতে দলের নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি।
এরই আলোকে মঙ্গলবার কসবায় একযোগে পুরো উপজেলায় সচেতনতামূলক মাইকিং করেছে ছাত্রলীগ। মোট ৯৯ টি ওয়ার্ডে আলাদা আলাদভাবে এ মাইকিং করা হয়। পাশাপাশি মাস্ক বিতরণ করা হয়। উপজেলা ছাত্রলীগের আহবায়ক আফজাল হোসেন খান রিমন এ কার্যক্রমে নেতৃত্ব দেন ও তিনি নিজেও মাইকিং করেন।
মাইকিংয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বরাত দিয়ে মাইকিংয়ে বলা হয়, কসবায় করোনা সংক্রমণ বেড়ে গেছে। আইনমন্ত্রী সবাইকে ঘরে থাকার ও স্বাস্থ্যবিধি মানার জন্য অনুরোধ করেছেন। কেউ যেন অপ্রয়োজনে ঘর থেকে বের না হন ও বের হলে যেন মাস্ক ব্যবহার করেন সেই অনুরোধ করা হয় মাইকিংয়ে।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments