বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ট্রাক্টর দিয়ে হাল চাষ করার সময় ট্রাক্টরের নিচে পড়ে গিয়ে তাজুল ইসলাম (১৫) নামে চালকের মার্মান্তিক মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার (১১নভেম্বর) বিকালে উপজেলার নেকমরদ ইউনিয়নের চন্দন চহট ভাবকী নামক এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চালক তাজুল ইসলাম উপজেলার কাশিপুর ইউনিয়নের কাশুয়া বাদামবাড়ী এলাকার আব্বাস আলীর ছেলে।
স্হানীয় ও বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার শফিউল্লাহ বসু মিয়া সূত্রে জানা যায় যে,তাজুল আজ সকাল থেকে চন্দন চহট ভাবকী এলাকার খলিলুর রহমানের ছেলে হারুনের ট্রাক্টরটি চালাচ্ছিলেন। হাল চাষ করার সময় কোন এক সময় নিজেই ট্রাক্টরের নিচে পড়ে যায় সে। এতে ফালসেটে ঢুকে তার মর্মান্তিক মৃত্যু হয়। পড়ে বালিয়াডাঙ্গী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশকে খবর দেয়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান,খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধিন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments