সুমন আদিত্য,জামালপুর প্রতিনিধিঃ বাংলাদেশ আওয়ামীলীগ জামালপুুুর জেলা শাখার সাবেক সাধারন সম্পাদক বর্তমান সিনিয়র সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী নির্বাচনী মতবিনিময় সভা আয়োজন করেন।
বৃহস্পতিবার(১৯ অক্টোবর) সকাল ১১ টায় রিক্রিয়েশন ক্লাবে জেলা আওয়ামীলীগ,শহর,ওয়ার্ড শাখা ও সহযোগী সংগঠনের সভাপতি সাধারন সম্পাদক এবং সকল নেতৃবৃন্দকে নিয়ে এই মতবিনিময় সভা আয়োজন করেন জামালপুর-৫ আসনে নৌকা মার্কার মনোনয়ন প্রত্যাশী ফারুক আহমেদ চৌধুরী।
মতবিনিময় সভায় বক্তারা বলেন,নৌকা মার্কার প্রার্থী যেই হোক এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে নৌকার মাঝি করবে জেলা আওয়ামীলীগ,থানা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগসহ তৃনমূলের সকল নেতৃবৃন্দ তার পক্ষেই কাজ করবে।
মতবিনিময় সভার আয়োজক ফারুক আহাম্মেদ চৌধুরীর সভাপতিত্বে স্বাগত বক্তব্যে বলেন, ৪৭ বছর ধরে আওয়ামীলীগ করছি,আমি মনে প্রাণে জাতির পিতা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাসী। আমি তার আদর্শে ছিলাম আছি আগামীতেও থাকবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দিবেন আমি ব্যক্তিগতভাবে তার হয়েই মাঠে কাজ করব। আগামী ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনে এই জামাপুর সদর আসনে দশজন মনোনয়ন প্রত্যাশী। এর মধ্য আমি একজন প্রার্থী, আমি আপনাদের দোয়া ও সমর্থন চাই।
ফারুক আহমেদ চৌধুরী স্বাগত বক্তব্য শেষে পৌর ও ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ একে একে বক্তব্য প্রদান করেন। সভার শেষ প্রান্তে বক্তব্য দেন পৌর আওয়ামীলীগের সভাপতি মাসুম রেজা রহিম ও সাধারন সম্পাদক ও পৌর মেয়র ছানোয়ার হোসেন ছানুসহ আরো অনেকে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments