ডেস্ক রিপোর্ট: এশিয়া কাপের সুপার ফোর পর্বে দুর্দান্ত জয় দিয়ে যাত্রা শুরু করল বাংলাদেশ। শুক্রবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে দুবাইয়ে অনুষ্ঠিত সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলংকাকে চার উইকেটে হারিয়েছে টাইগাররা।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৮ রান সংগ্রহ করে শ্রীলংকা। দলের পক্ষে সর্বাধিক ৫৪ রান তুলেন দাসুন শানাকার। এছাড়া আসালাঙ্কা করেন ৩২ রান। বাংলাদেশের বোলার মুস্তাফিজুর রহমান ৪ ওবারে মাত্র ২০ রান খরচ করে ৩ উইকেট তুলে নেন। মাহেদী হাসান নিয়েছেন ২ উইকেট।
জবাবে বাংলাদেশ ব্যাট করতে নেমে শুরুতে হোঁচট খায় । তবে সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের দুর্দান্ত জুটিতে জয়ের পথ সুগম হয়। সাইফ ৪৫ বলে ৬১ রান করেন। অপরদিকে তৌহিদ হৃদয় ৩৭ বলে অপরাজিত ৫৮ রান দলকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেন। বাংলাদেশ ১৯.৫ ওভারে ৬ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
এই জয়ের মধ্য দিয়ে সুপার ফোরে গুরুত্বপূর্ণ সূচণা করল বাংলাদেশ দল। ম্যাচ সেরা নির্বাচিত হন মুস্তাফিজুর রহমান।
ডেস্ক রিপোর্ট: দারিদ্র্যের সঙ্গে প্রতিদিন লড়াই করেও স্বপ্ন দেখা থামায়নি কিশোরী আলেয়া খাতুন। নাটোরের লালপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম জোতদৈবকির কৃষক পরিবারের এই মেয়ে এখন জেলার নারী ফুটবলের নতুন বিস্ময়। ‘ ...
স্টাফ রিপোর্টার: নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে ঘরের মাঠে প্রথমবারের মতো পাকিস্তানকে টেস্টে হারিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে সফরকারীদের ১০৪ রান ...
ডেস্ক রিপোর্ট: ব্রাজিল জাতীয় ফুটবল দলের ২০২৬ ফিফা বিশ্বকাপের ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াডে ফিরেছেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। ব্রাজিলের খ্যাতনামা সংবাদমাধ্যম গ্লোবো স্পোর্টস ও সাংবাদিক ডিয়োগো দান্তা ...
ডেস্ক রিপোর্ট: আসন্ন ফুটবল বিশ্বকাপের প্রাথমিক দল জমা দেওয়ার সময়সীমা শেষ হওয়ার আগেই ৫৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। এ তালিকা থেকে পরে ২৬ জনের চূড়ান্ত দল বেছ ...
সব মন্তব্য
No Comments