ডেস্ক রিপোর্ট : জাতির জনক বঙ্গবন্ধুর ছবি সংবলিত ফেষ্টুন ও দাওয়াত কার্ড ছিড়ে ফেলার মিথ্যে অভিযোগ তুলে রংপুর সিটি কর্পোরেশন-এর জননন্দিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার বিরুদ্ধে একটি চক্র যে ঘৃণ্য চক্রান্ত শুরু করেছে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের এমপি।
আজ এক প্রতিবাদলিপিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, জাতির জনক সকল বিতর্কের উর্ধে। কিন্তু আওয়ামী লীগ নামধারী সুবিধাবাদী চক্রটি রংপুরের মেয়রকে অন্যায় ভাবে ফাঁসাতে গিয়ে পক্ষান্তরে জাতির জনককেই অসম্মান করেছে। জাতির জনকের ছবিকে হাতিয়ার বানিয়ে যারা নোংড়া, ঘৃণ্য ষড়যন্ত্র এবং অপরাজনীতি শুরু করছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান।
প্রতিবাদলিপিতে জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের বলেন, আগামী রংপুর সিটি কর্পোরেশন এর নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দলের একটি অংশ রংপুর সিটি কর্পোরেশনের নন্দিত মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফাকে বিতর্কিত করতে ষড়যন্ত্র শুরু করেছে। আধুনিক বাংলাদেশের রুপকার, সাবেক সফল রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ এর স্নেহধন্য মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা রংপুরের মাটি ও মানুষের নেতা। তাঁর বিরুদ্ধে ঘৃণ্য ষড়যন্ত্র কখনোই সফল হবে না। রংপুরের লাখ লাখ মানুষ সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দেবে। জাতির জনকের ছবিকে হাতিয়ার বানিয়ে যারা অপরাজনীতি শুরু করেছে তাদের বিরুদ্ধে আওয়ামী লীগের দলীয় ভাবেও ব্যবস্থা নেয়া উচিৎ বলে মনে করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments