নতুন কাঠামো ও ডিইউ অধিভুক্তির বিরুদ্ধে
পিরোজপুর অফিস : সাতটি সরকারি কলেজের জন্য প্রস্তাবিত নতুন কাঠামো এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন করেছেন পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজের শিক্ষকরা। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুর ১২টায় কলেজ ক্যাম্পাসে বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন, সোহরাওয়ার্দী কলেজ ইউনিটের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন। অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. ইলিয়াস বেপারী, বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. শাহাবুদ্দিন সিকদার ও ইংরেজি বিভাগের সরকারি অধ্যাপক মো. হাবিবুল্লাহ হালদার। বক্তারা বলেন, প্রস্তাবিত নতুন কাঠামো বাস্তবায়িত হলে সরকারি কলেজগুলোর স্বকীয়তা, স্বাধীন প্রশাসনিক কাঠামো এবং দীর্ঘদিনের ঐতিহ্য ক্ষতিগ্রস্ত হবে। পাশাপাশি উচ্চশিক্ষার সুযোগ সংকুচিত হওয়া, শিক্ষার বাণিজ্যিকীকরণ বৃদ্ধি এবং বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদ বিলুপ্ত হওয়ার আশঙ্কা তৈরি হবে বলে তারা মন্তব্য করেন। শিক্ষকরা আরও বলেন, এ কাঠামো সার্বিক শিক্ষা ব্যবস্থার ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং গণশিক্ষা বিস্তার বাধাগ্রস্ত হবে। তাই তারা দ্রুত প্রস্তাবিত কাঠামো পুনর্বিবেচনা করে বিদ্যমান কাঠামো বহাল রাখার দাবি জানান।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments