বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষ ১টি এসি বাস উপহার দিয়েছে। আজ ১৭ আগস্ট বুধবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের কাছে বাসের চাবি হস্তান্তর করা হয়। এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল উপাচার্যের কাছে বাসের এই চাবি হস্তান্তর করেন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া, এনআরবিসি ব্যাংকের ডিএমডি এন্ড সিএফও হারুনুর রশিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ছাত্র প্রতিনিধি মো. সাদ্দাম হোসেন বক্তব্য রাখেন। রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার অনুষ্ঠান সঞ্চালন করেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ছাত্র-ছাত্রীদের কল্যাণে এগিয়ে আসার জন্য এনআরবিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই উপহার শিক্ষার্থীদের জীবনমানের উন্নয়নে ইতিবাচক প্রভাব ফেলবে। এধরণের উদ্যোগ ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক জোরদার, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ডেস্ক রিপোর্ট: আগামী ২০২৭ শিক্ষাবর্ষ থেকে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তকে দীর্ঘদিনের বিচ্যুতি ও একপেশে ইতিহাস সংশোধন করে প্রকৃত সত্য তুলে ধরার উদ্যোগ নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর নতুন ভাইস-চ্যান্সেলর হিসেবে যোগদান করেছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. একরামুল হক। মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এঁর অনুমো ...
স্টাফ রিপোর্টার; পূর্নাঙ্গ উৎসব ভাতা প্রদান ও মাদ্রাসাসহ সকল শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের লক্ষ্যে আসন্ন বাজেটে শিক্ষাখাতে জাতীয় বাজেটের ২০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বাংলাদেশ মাদরাসা জেনারেল টিচার্স ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নতুন উপাচার্যের (ভিসি) দায়িত্ব পেয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ওশানোগ্রাফি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মামুন-অর রশিদ। ব ...
সব মন্তব্য
No Comments