দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক সড়ক দূর্ঘটনায় শিশুসহ ২জন নিহত হয়েছে। এদের মধ্যে রমজান আলী (৩৫) নামে একজন মুরগি ব্যবসায়ী রয়েছেন। শুক্রবার সন্ধ্যায় পাখি ভ্যানে চাপায় আয়েশা নামে প্রায় ৩ বছর বয়সী এক শিশু নিহত হয়। নিহত শিশু উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়া গ্রামের মনিরুজ্জামান মিঠুর মেয়ে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শিশুকন্যা আয়েশা খেলতে খেলতে বাড়ির সামনে রাস্তায় উঠলে ব্যাটারী চালিত দ্রুতগামী একটি পাখি ভ্যান তাকে চাপা দেয়। পাখি ভ্যানের চাপায় শিশুটি ঘটনাস্থলেই মারা যায়।
অপরদিকে দৌলতপুর উপজেলার স্বরুপপুর গ্রামের মুরগী ব্যবসায়ী রমজান আলী বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ভ্যানে চড়ে রিফাইতপুর বাজার থেকে উপজেলা বাজারে যাওয়ার পথে দ্রুতগামী একটি মোটরসাইকেল পিছন থেকে ভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানযাত্রী রমজান আলী রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হোন। তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে অবস্থার অবনিত হওয়ায় রমজান আলীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার গভীর রাতে মারা যান।
পৃথক সড়ক দূর্ঘটনার বিষয় দৌলতপুর থানা পুলিশ অবগত রয়েছেন বলে জানাগেছে।
ডেস্ক রিপোর্ট: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৫৪টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ জন বাংলাদেশি হজযাত্রী। এ সময় মোট ১৬ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। রবিবার ১৭ মে ধর্ম মন্ত্রণালয় ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা আগামী ২৮ মে ধরে বাংলাদেশ রেলওয়ে ট্রেনের আসনের অগ্রিম টিকিট বিক্রি করছে। ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের সুবিধার্থে আজ রবিবার ১৭ মে থেকে ঈদের আগে শেষ দিন অর্থাৎ ২৭ মে’র ...
ডেস্ক রিপোর্ট অন্তর্বর্তী সরকারের আমলে মাজারে হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে বিবেচনার সুযোগ নেই বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঢাকার ঐতিহ্যবাহী শাহ আলীর মাজারে হামলার ঘট ...
স্টাফ রিপোর্টার: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. মো. হাসিবুর রশীদকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার, ১৬ মে ২০২৬ রাত সাড়ে ৮টার দিকে মোহাম্ ...
সব মন্তব্য
No Comments