প্রবাস ডেস্ক: পেশাগত দায়িত্ব, তথ্য ও নিজেদের ভাব বিনিময়ের মাধ্যমে সাংবাদিকতায় দক্ষতা, বস্তুনিষ্ঠতা, সততা এবং সংবাদকর্মীদের মধ্যে ঐক্যবদ্ধতা সৃষ্টির মহান লক্ষ্য নিয়ে রোববার (১৫ আগস্ট) বিকাল ৫ ঘটিকায় মিশিগান রাজ্যের ওয়ারেন শহরের স্থানীয় রেস্টুরেন্টে বাংলাদেশি সংবাদ কর্মীদের সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় সবার সমর্থনে ‘বাংলা প্রেস ক্লাব মিশিগান’ এর ১৭ সদস্যবিশিষ্ট কার্যকরি কমিটি ঘোষণা করা হয়।প্রেসক্লাব প্রতিষ্ঠার নতুন কমিটির সভাপতি মনোনীত হন মানবজমিনের বিশেষ প্রতিনিধি হেলাল উদ্দীন রানা এবং ‘বাংলা সংবাদ’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল ফেরদৌস ।
কমিটির সহ সভাপতি হলেন ঠিকানা পত্রিকার বিশেষ প্রতিনিধি সৈয়দ সাহেদুল হক, এনটিভি প্রতিনিধি সেলিম আহমেদ, আরটিভি প্রতিনিধি কামরুজ্জামান হেলাল, যুগ্ম সাধারণ সম্পাদক উত্তর আমেরিকা প্রথম আলো প্রতিনিধি ফারজানা চৌধুরী , সাংগঠনিক সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি তোফায়েল রেজা সোহেল, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশি প্রতিদিন প্রতিনিধি আশিকুর রহমান, প্রচার সম্পাদক দৈনিক উত্তর-পূর্ব প্রতিনিধি জুয়েল খান, দপ্তর সম্পাদক হবিগঞ্জেরমুখ পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিকুল হাসান চৌধুরী তুহিন, ক্রীড়া সম্পাদক মীরপরবাস পত্রিকার দেওয়ান কাউসার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ঠিকানা পত্রিকার প্রতিনিধি শফিকুর রহমান। কার্যকরি কমিটির সদস্য দৈনিক খোয়াই সম্পাদক শামীম আহসান, সুপ্রভাত মিশিগান সম্পাদক চিম্ময় আচার্য্য, ফ্রিল্যান্স সাংবাদিক মোহাম্মদ মোস্তফা কামাল, উত্তর আমেরিকা প্রথম আলো প্রতিনিধি পার্থ সারথী দেব ও ফ্রিল্যান্স সাংবাদিক সাইফুল আজম সিদ্দীকি। সাধারণ সদস্য মনোনীত হন দৈনিক মানবকন্ঠের প্রতিনিধি সাহেল আহমদ ও টিভিএন ২৪ প্রতিনিধি মাহফুজুর রহমান শাহীন।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments