ডেস্ক রিপোর্ট: সামাজিক আন্দোলন "নাগরিক বিকাশ ও কল্যাণ"- নাবিকের কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার ৩১ মার্চ রাজধানীর একটি রেস্টুরেন্টে তরুণ পেশাজীবীদের সম্মানে আয়োজিত এক ইফতার অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়। এতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শিহাব উদ্দিন খানকে সভাপতি ও তরুণ উদ্যোক্তা আবদুল্লাহ হাসানকে সাধারণ সম্পাদক করে ২৭ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠিত হয়েছে ।
অনুষ্ঠানে অসহায়-নিপীড়িত মানুষের সহায়তার পাশাপাশি জ্ঞান ভিত্তিক চিন্তা ও তৎপরতার মাধ্যমে আগামী দিনের রাষ্ট্রের নীতি-নির্ধারণে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেছে সংগঠনটি। একইসাথে মতপ্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার লংঘনের বিরুদ্ধেও সোচ্চার থাকার ঘোষণা দেয়া হয়।
নবগঠিত কমিটির সহ-সভাপতি হলেন ব্যারিস্টার মুসতাসীম তানজীর ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মুহম্মদ বুরহান উদ্দিন ফয়সল । যুগ্ম সাধারন সম্পাদক মনোনীত হয়েছেন- হাশেম রনি ও জয়নাল আবেদীন শিশির। এছাড়া শিক্ষা ও গবেষণা সম্পাদক মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মোঃ ফেরদৌস ওয়াহিদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বাহাউদ্দিন ফয়েজি, শিল্প ও বানিজ্য সম্পাদক আবু সাহদাত মোঃ সায়েম, সমাজ কল্যাণ সম্পাদক লিমন হোসেন, শ্রম ও কর্মসংস্থান সম্পাদক জুবায়ের সরকার, অর্থ সম্পাদক আবু হানিফ নোমান, স্থানীয় সরকার ও নগর উন্নয়ন সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক হাসান আল মাহমুদ, যুব ও ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট তানভীর আলম খান, দপ্তর ও সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আফাক আহমেদ, মানবাধিকার সম্পাদক আনাস ইবনে মুনির, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ মোঃ রুহেল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সানজিদা জান্নাত পিংকি এবং ছাত্র কল্যাণ সম্পাদক শিবলী সাদিক তালুকদার
এছাড়া কার্যকরী সদস্যরা হলেন- অপু এন গোমেজ, এডভোকেট মাহফুজুর রহমান, প্রকৌশলী আমিনুল ইসলাম রানা, অ্যাডভোকেট তৌফিক শাহরিয়ার খান, মোঃ আরিফুর রহমান, ওমর ফারুক তমাল ও মুসফিক উস সালেহিন।
নাবিক এর সভাপতি ব্যারিস্টার শিহাব উদ্দিন খান বলেন, 'নাবিক একটি গণমুখী সামাজিক আন্দোলন। সমাজ- রাষ্ট্র-রাজনীতির বহুমুখী সংকট-সম্ভাবনা নিয়েই আমাদের কাজ। করোনাকালে দেশ যখন কঠোর লকডাউনে রুদ্ধ, একঝাঁক তরুণ তখন কর্মহীন মানুষের খাদ্য সহায়তায় এগিয়ে আসেন। নাবিকের শুরু সেখান থেকেই।"
তিনি বলেন, "নাগরিক সুবিধা নিশ্চিতে আমরা ভবিষ্যতে বিস্তর আলাপ করব, নজর থাকবে রাষ্ট্রের প্রশাসনিক উদ্যোগেও।"
অনুষ্ঠানে নাবিকের নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভিডিও বার্তা প্রেরণ করেন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইউএসএ-এর বাংলাদেশ ও পাকিস্তান কান্ট্রি স্পেশালিস্ট সুলতান মোহাম্মদ জাকারিয়া; অক্সফোর্ড ইউনিভার্সিটি স্কলার মো. মিজানুর রহমান; তুরস্কের আঙ্কারা ইলদিরিম বায়েজিদ ইউনিভার্সিটির তুরস্ক, এশিয়া ও ইন্দো-প্যাসিফিক স্টাডিজের প্রধান ড. মো. নাজমুল হাসান; আবহাওয়াবিদ ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ; এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মেম্পিসের গবেষক শহীদুল ইসলাম তানজিল।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানি, সবুজ অর্থনীতি ও আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার সকালে জাতীয় সংসদ ভবনে ‘নবায ...
ডেস্ক রিপোর্ট: পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশটি পশ্চিম বঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিরাজমান রয়েছে। আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম এক বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।এতে বলা হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার মামলার বিচার আগামী পাঁচ থেকে সাত দিনের মধ্যে শেষ হবে বলে আশা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, ...
স্টাফ রিপোর্টার: ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। আজ বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ...
সব মন্তব্য
No Comments