রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের বিশেষ বর্ধিত সভা ও তৃণমূল সদস্য সংগ্রহ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এএইচ এম হাফিজুর রহমান মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ও বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল। উদ্বোধক ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় প্রশিক্ষণ ও কর্মশালা বিষয়ক সম্পাদক সুমন জাহিদ । বানারীপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুলতান হোসেন সিকদারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের জাতীয় পরিষদ সদস্য মো. জাকির হোসাইন ও বরিশাল জেলা শাখার সহ-সভাপতি মাহমুদুর রহমান । এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আশরাফুল হাসান সুমন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম,উপজেলা শাখার সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক ্ইমরান হোসেন সুজন,সদর ই্উনিয়ন স্বেচ্ছাসেববক লীগের সাধারণ সম্পাদক রুবেল ডাকুয়া,সৈয়দকাঠি ইউনিযন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক মো. সজল প্রমুখ।
পিরোজপুর অফিস: পিরোজপুরের তেজদাসকাঠী কলেজসহ বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা দানবীর আলহাজ আব্দুস সোবহানের ২৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় শীর্ষ মাদক ব্যবসায়ী সোহেল ওরফে ল্যাংটা সোহেলকে (৪৫) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) ভোররাত ৪ টা ৫০ মিনিটের সময় বানারীপাড়া পৌরসভা ...
সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি, দোকান দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে একদল ব্যক্তির বিরুদ্ধে থানায় এজাহার দায়ের করেছেন বাজারের ব্যবসায়ী ও জমির মাল ...
বিজয় রায়, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ একাত্তরের বিভীষিকাময় দিনগুলো বুকে নিয়ে, দীর্ঘ অবহেলা আর সামাজিক গ্লানির বিরুদ্ধে সারাজীবন লড়ে যাওয়া বীরাঙ্গনা টেপরি রাণী আর নেই। ১২ মে মঙ্গলবার সন্ধ্য ...
সব মন্তব্য
No Comments