ডেস্ক রিপোর্ট: তিতাস গ্যাসের বিতরণ লাইনে আবারও দুর্ঘটনার ঘটনা ঘটেছে। রাজধানীর উত্তরা টঙ্গী ব্রিজ এলাকার কাছে একটি শিল্প গ্রাহকের সার্ভিস লাইনের ভাল্ভ ফেটে উচ্চচাপে গ্যাস লিকেজের সৃষ্টি হওয়ায় উত্তরার মূল পাইপলাইনে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
মঙ্গলবার ( ১৩ জানুয়ারি) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস লিকেজের কারণে উত্তরায় গ্যাস বিতরণের প্রধান ১২ ইঞ্চি ব্যাসের পাইপলাইন শাটডাউন করা হয়েছে। এর ফলে সমগ্র উত্তরা, উত্তরখান, দক্ষিণখানসহ আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। ক্ষতিগ্রস্ত ভাল্ভটি প্রতিস্থাপনের কাজ চলছে।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মেরামত কাজ শেষ হলে পর্যায়ক্রমে গ্যাস সরবরাহ স্বাভাবিক করা হবে। সাময়িক এই ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।
এর আগে চলতি মাসের ৪ জানুয়ারি তুরাগ নদীর নিচে তিতাসের একটি পাইপলাইনে ছিদ্র দেখা দেয়। ওই ঘটনার প্রভাব এখনো মিরপুর ও মোহাম্মদপুর এলাকায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটাচ্ছে। এছাড়া ১০ জানুয়ারি দুপুরে গণভবনের সামনে একটি ভাল্ভ বিস্ফোরণের ঘটনায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে ব্যাপক ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
ঘনঘন পাইপলাইন দুর্ঘটনায় রাজধানীবাসীর মধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থার নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ নিয়ে উদ্বেগ বাড়ছে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments