ডেস্ক রিপোর্ট: বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এর বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় ৪৭১ জন প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয়েছে। সুপারিশপ্রাপ্ত ৪৭১ প্রার্থীকে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়োগ দিবে। প্রার্থী এবং সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানকে ইতোঃমধ্যে এ বিষয়ে জানানো হয়েছে। গতকাল এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করে এনটিআরসিএ।
আদেশে বলা হয়, সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) এর ভোকেশনাল কর্মসূচির জন্য এনটিআরসিএ বিশেষ নিয়োগ বিজ্ঞপ্তির আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ৫৯১ জন প্রার্থীকে নিয়োগের জন্য সুপারিশ করে।
আদেশে আরো বলা হয়, ১২০ জন প্রার্থীর পুলিশ ভেরিফিকেশনের জন্য ভিআর ফরম জমা না দেওয়ায় তাদেরকে নিয়োগের সুপারিশ করা হয়নি। তবে আগামী ১২মে’র মধ্যে ভিআর ফরম জমা দিলে তাদের নিয়োগের সুপারিশ করা হবে। এ সময়ের মধ্যে ভিআর ফরম জমা না দিলে প্রাথমিক নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments