স্টাফ রিপোর্টার: অন্তর্বতীকালীন সরকারের নতুন চার উপদেষ্টার দপ্তর বন্টনসহ আও আট উপদেষ্টার দপ্তর পুনঃবন্টন করা হয়েছে।
আজকের শপথ গ্রহণকারী চার উপদেষ্টাদের মধ্যে আলী ইমাম মজুমদার প্রধান উপদেষ্টার কার্যালয় সংযুক্ত করা হয়েছে, ওয়াহিদ উদ্দিন মাহমুদ পরিকল্পনা এবং শিক্ষা মন্ত্রণালয় , ড. মুহাম্মদ ফাওজুল কবির খান বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং লেফটেন্য্ন্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্বারাষ্ট এবং কৃষি মন্ত্রণালয় দেওয়া হয়েছে।
আট উপদেষ্টার দপ্তর পুনঃগঠনে পেয়েছেন অর্থ ও পরিকল্পনা এবং বাণিজ্য মন্ত্রণালয় ড. সালেহ উদ্দিন আহমেদ, বস্ত্র ও পাট মন্ত্রণালয় ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন, আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাপন এবং সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয় অধ্যাপক ড. আসিফ নজরুল, শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় আদিদুল রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু এবং পানি সম্পদ মন্ত্রণালয় সৈয়দা রিজওয়ানা হাসান, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয মো. নাহিদ ইসলাম, যুব ও ক্রীড়া এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং মুক্তিযুদ্ধ এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ফারুক-ই-আজম।
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
ডেস্ক রিপোর্ট: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত থাকায় দেশের বেশিরভাগ বিভাগে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে খুলনা, যশোর, স ...
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে স ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহা শেষে ঘরমুখো মানুষের ফেরার সুবিধার্থে আন্তঃনগর ট্রেনের আসনের টিকিট বিশেষ ব্যবস্থায় অগ্রিম বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার ২২ মে বিক্রি করা হবে আগাম ...
সব মন্তব্য
No Comments