সৈয়দ মাহামুদ শাওন: রমজানকে সামনে রেখে রাজশাহীর তানোর উপজেলার বিভিন্ন বাজারে কেমিক্যাল মিশ্রিত ভেজাল গুড় ও নিম্নমানের খেজুর বিক্রির অভিযোগ উঠেছে। ২২ ফেব্রুয়ারি তালন্দ, মুন্ডুমালা ও কালীগঞ্জসহ একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। চাহিদা বাড়ায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছেন বলে অভিযোগ ক্রেতাদের।
তানোর পৌর এলাকার বাসিন্দা শাকিল জানান, বাজারে বিক্রি হওয়া অনেক গুড়ের রঙ অস্বাভাবিক উজ্জ্বল এবং প্রাকৃতিক ঘ্রাণ নেই। খেজুরও বাইরে ভালো দেখালেও ভেতরে নিম্নমানের পাওয়া যাচ্ছে। মুন্ডুমালার সোহানুর ইসলাম বলেন, রমজান সামনে রেখে কিছু ব্যবসায়ী ভেজাল পণ্য বাজারজাত করছেন, নিয়মিত তদারকি প্রয়োজন।
তালন্দ ও কালীগঞ্জ বাজারের কয়েকজন ব্যবসায়ী নাম প্রকাশ না করার শর্তে জানান, পাইকারি বাজার থেকেই অনেক সময় নিম্নমানের খেজুর আসে।
তানোর উপজেলা কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, ভেজাল খাদ্য বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। নিয়মিত বাজার মনিটরিং জরুরি।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাঈমা খান জানিয়েছেন, অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং তদারকি জোরদার করা হবে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments