নারায়ণগঞ্জ প্রতিনিধি: জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলা সরকারি ডিগ্রি কলেজ মাঠে বসানো হয়েছে কোরবানির পশুর হাট। সরকারের নীতিমালা অনুযায়ী সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাট বসানোর সুযোগ নেই। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় একটি প্রভাবশালী গ্রুপ ডিসি কার্যালয়ের অনুমোদন ছাড়া এবং নিয়ম-নীতির তোয়াক্কা না করে এই হাট বসিয়েছেন। সোনারগাঁওসহ নারায়ণগঞ্জ জেলায় করোনার সংক্রমণ যখন ঊর্ধ্বমুখী, তখন এরকম অনুমোদনহীনভাবে পশুর হাট বসায় স্থানীয়রা ক্ষুব্ধু।
জানা গেছে, কোরবানির পশুর হাট কোথায়-কোথায় বসবে- এব্যাপারে সোনারগাঁও উপজেলা পরিষদ থেকে আজ সোমবার প্রস্তাব গেছে ডিসি কার্যালয়ে। তবে ডিসি কার্যালয় এখনও এবিষয়ে সিদ্ধান্ত জানায়নি। এর আগেই সোনারগাঁও সরকারি ডিগ্রি কলেজ মাঠে পশুর হাট বসানো হয়েছে। গতকাল থেকে সেখানে পশু উঠানোও শুরু হয়েছে।
এবিষয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ সন্ধ্যায় জানান, পশুর হাটের বিষয়ে আজ সোমবার ডিসি কার্যালয় বৈঠক করেছে। সরকারের নীতিমালা ও বিধি-বিধান মেনে মঙ্গলবার পশুর হাটের অনুমোদন সম্পর্কিত তালিকা জানিয়ে দেওয়া হবে। তবে অনুমোদনের আগেই সোনারগাঁও সরকারি ডিগ্রি কলেজ মাঠে যদি পশুর হাট বসানো হয়ে থাকে, তাহলে সেটি অবশ্যই অন্যায় ও বেআইনি।
অভিযোগ খতিয়ে দেখে সত্যতা পেলে সেটি অবশ্যই ভেঙ্গে দেওয়া হবে। এক প্রশ্নের জবাবে ডিসি জানান, সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে পশুর হাটের অনুমোদন দেওয়া হয় না। তবে কোথাও যদি দীর্ঘকাল ধরে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে হাট বসে থাকে এবং আশপাশে আর হাট না থাকে, সেক্ষেত্রে বিষয়টি বিবেচনা করা হয়।
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি চলছে। ঈদযাত্রার চতুর্থ দিনের টিকিট হিসেবে আজ শনিবার ২৬ মে’র আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হচ্ছে। বাংলাদেশ রেলওয়ে এবার যাত্রী ...
স্টাফ রিপোর্টার: হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর দায়ে সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস ও স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের বিচারের দাবিতে ফুঁসে উঠছে দেশের সব পেশার মানুষ। সকল বাধা উপেক ...
ডেস্ক রিপোর্ট: দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি একই এলাকায় অবস্থান করছে। এছাড়া পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে ...
ডেস্ক রিপোর্ট: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম গণতান্ত্রিক শাসনব্যবস্থা, টেকসই উন্নয়ন, শান্তি প্রতিষ্ঠা এবং বহুপাক্ষিক সহযোগিতার প্রতি বাংলাদেশের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। গতকাল নিউইয়র ...
সব মন্তব্য
No Comments