বিশেষ প্রতিনিধি: সারগাম সংগীত পরিষদের আয়োজনে নাট্যকার ও লেখক প্রয়াত আহাম্মদ কবীরের স্মরণ সভা উপলক্ষে চট্টগ্রাম সিটির পূর্ব ফিরোজশাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শুক্রবার (৫ মে) বিকাল সাড়ে চারটায় বীজন নাট্য গোষ্ঠীর নাটক ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ মঞ্চস্থ হতে যাচ্ছে। স্মরণ সভা উপলক্ষে আলোচনা সভা ও আহাম্মদ কবীরের কর্মকান্ড নিয়ে বিশেষ আলেখ্য অনুষ্ঠান হবে। অনুষ্ঠানটি সার্বিক তত্বাবধানে থাকবেন সারগম সংগীত পরিষদের পরিচালক ও কন্ঠশিল্পী আবদুল হালিম।
আহাম্মদ কবীর রচিত ও মোশারফ ভূঁইয়া পলাশ নির্দেশিত ‘ছোলেমান বাদশার প্রার্থনা’ নাটকে একজন শ্রমিক তার আয়ের একটা অংশ কিভাবে তার সংসারের জন্য ব্যয় করে এবং সে যে নিজের শ্রম দিয়ে পৃথিবীর সব নিত্য প্রয়োজনীয় জিনিস নির্মাণ করে- এটাই তার অহংকার, এটাই তার গর্ব। এ বিষয়গুলো তুলে ধরা হবে।
নাটকটিতে অভিনয় করবেন সায়েম উদ্দিন, আবদুল মান্নান, রহিমা আক্তার প্রমা, জয়নাল আবেদিন, সৌরভ পাল, ফাদিলা তাসনীম ইলমা প্রমুখ।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments