কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পর্যটন কেন্দ্র কুায়াকাটায় জলবায়ু সহনশীল পৌরসভা গঠনে অবহিত করণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টায় হোটেল বিচ হ্যাভেন’র হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা ব্রাকের আরবান ডেভেলপমেন্ট প্রোগ্রামের এর আয়োজন করে। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর মেয়র মো.আনোয়ার হাওলাদার। বক্তব্য রাখেন ব্রাকের আরবান অ্যান্ড ডেভেলপমেন্ট প্রোপ্রামের হেড অব প্রোগ্রাম ইমামুল আজম শাহী,নেদারল্যান্ড ভিত্তিক গেøাবাল সেন্টার ফর অ্যাডাপটেশনের (জিসিএ) প্রতিনিধি শাহরিন মান্নান, ট্যুরিষ্ট পুলিশের পরিদর্শক মো.হাচনাইন পারভেজ, বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো.খলিলুর রহমান, কুয়াকাটা প্রেস ক্লাব সভাপতি মো.নাসির উদ্দিন বিপ্লব প্রমুখ।
সভায় প্রকল্প অবহিতকরণের অংশ হিসেবে প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য এবং এর কর্মপন্থার আলোকে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিপদাপদ, ঝুঁকি নিরূপণ, জলবায়ু পরিবর্তন অভিযোজন পরিকল্পনা প্রক্রিয়াগুলো এবং কিভাবে কুয়াকাটা শহরকে জলবায়ু অভিবাসী বান্ধব করে তোলা যায় সে বিষয়ে বিস্তারিত খোলামেলা আলোচনা করেন। এসময় সরকারি বেসরকারি, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, গনমাধ্যমকর্মী সহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ব্রাক সূত্রে জানা গেছে, ব্রাকের সহায়তায় কুয়াকাটা, মংলা, পটুয়াখালী ও ভোলা পৌরসভা জলবায়ু সহিষ্ণু উন্নয়ন কাজ বাস্তবায়ন হবে। এতে কারিগরী সহায়তা প্রদান করবে ইন্টারন্যাশনাল সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (আইসিসিসিএডি)। আর্থিক সহায়তা দিবেন নেদারল্যান্ড ভিত্তিক গেøাবাল সেন্টার অন অ্যাপটেশন (জিসিএ) ও ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments