স্টাফ রিপোর্টার: এক কথায় বলুনতো আপনার প্রিয় ফুল কি আরেকটু ঘুরিয়ে বলি আপনার প্রিয় ফুল কে? ভালো লাগার মানুষের নামটা যদি হয় আপনারই প্রিয় ফুল বলুন তো কেমন লাগবে? আপনার মুঠোফোনের স্ক্রিনে ভেসে উঠবে প্রিয় ফুলের নামের সঙ্গে স্নিগ্ধ একটা আবেশ,,, যাতে মোহিত হয়ে থাকে আবির!!
হ্যাঁ আবির জুঁইয়ের প্রেম যে মত্ত, জুঁইয়ের ভালোবাসার আবেশে যে সিক্ত। আর জুঁই যে কিনা মান রেখেছে ফুলটির। শুভ্র সাদা ফুলটির মত তার স্বভাবটাও যে কোমল, সেও যে প্রাণচনচন!! কিন্তু কলেজ পড়ুয়া জুঁই যে মন দিয়ে বসেছে তারই মামাতো ভাই আবিরকে! ভালোবাসায় এক সুতোতে গাঁথা দুটো প্রাণের পারিবারিক নানা সমালোচনা সামাজিক রক্ত চক্ষু উপেক্ষা করে ভালোবাসা জয়ের গল্পের কারিগর।
হ্যাঁ এমনই একটি ভালো লাগার আবেশে আটকে রাখা নাটক আবির আর জুঁইয়ের ভালোবাসা নিয়ে ছুটছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। যার নাম ‘প্রিয় ফুল তুমি’। পরিচালনা করেছেন রহিম সুমন। সুন্দর রোমান্টিক আর পারিবারিক আবহের গল্পে জুঁইয়ের চরিত্রটি দারুনভাবে দর্শকের সামনে তুলে ধরেছেন হাল আমলের দর্শক প্রিয় অভিনেত্রী ও মডেল মাফতুহা জান্নাত জিম।
সম্প্রতি ছোট পর্দার প্রিয় মুখ তিনি। এরই মধ্য দর্শকের নজরকাড়া জিমের জনপ্রিয় নাটক দোষটা কার, প্রথম হারালো মন, জনপ্রিয় টিভি সিরিজ যত্ন ইত্যাদি ব্যাপক সাড়া ফেলেছে। আর আবিরের চরিত্রে থাকা পার্থ শেখের জনপ্রিয়তার পালেও আছে দর্শকদের আশির্বাদের হাওয়া। পার্থ শেখ এর মধ্যে নাটক অনুতপ্ত, শেষ পাতার গল্প, তোমার গল্পে আমি ইত্যাদি দিয়ে আলোচনায় এসেছেন।
জিম বলেন, নাটকটিতে অভিনয়ের সময় শুরুতে একটু কঠিন মনে হলেও পরে মানিয়ে নিয়েছি, রোমান্টিক চরিত্র আমার ভালো লাগে। দর্শকদের কাছ থেকে সাড়া পাওয়ায় আত্মবিশ্বাসটা বহুগুণ বেড়ে গেছে বলে জানান তিনি। আগামীতে আরো ভালো করার আশায় দর্শকদের দোয়া চান জিম। জিমের আরও নতুন কিছু নাটক শীঘ্রই টিভি চ্যানেল ও ইউটিউবে মুক্তি পাবে বলেন এই মডেল ও অভিনেতা।
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
ডেস্ক রিপোর্ট বরেণ্য নাট্যকার, নির্দেশক ও অভিনেতা ‘মঞ্চসারথি’ আতাউর রহমান সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৪ ...
সব মন্তব্য
No Comments