মাহমুদুর রহমান(তুরান)ভাঙ্গা(ফরিদপুর)প্রতিনিধিঃ ভাঙ্গায় ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ জাল করে গ্রাহকদের প্রতারণার অভিযোগে রাসেল মিয়া (৩৪) নামের এক যুবককে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড সহ দুইশো টাকা জরিমানা করেছেন সহকারী কমিশনার (ভুমি) ভাঙ্গা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাদরুল আলম। পৌরসভার কোর্টপাড় এলাকায় রাসেল কম্পিউটার নামে একটি দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় থানা পুলিশ ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদরুল আলম জানান, রাসেল মিয়া আমাদের সরকারি আদেশ অমান্য করে ভূমি উন্নয়ন কর আদায়ের রশিদ বা খাজনা ভুয়া বা জাল করে তৈরী করেছে। সে একটি ভুয়া ওয়েবসাইটের মাধ্যমে এ জাল রশিদ তৈরী করতেন। তাঁর সঙ্গে আরও অনেকেই জড়িত থাকার কথা স্বীকার করেছেন সে। ওইসব প্রতারকদের ধরতে বিভিন্ন তথ্য দিয়েছেন তিনি। তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে পুলিশ ব্যবস্থা নিবেন।
রাসেল যে অপরাধ করেছেন সে মোবাইল কোর্টে স্বীকারোক্তি দিয়েছেন। সে অপরাধে তাকে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড সহ ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এরকম পন্থা পরবর্তীতে কেউ অবলম্বন করলে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।কারাদণ্ড প্রাপ্ত আসামি রাসেল মিয়া ভাঙ্গা কোর্টপাড় এলাকার বাবু মিয়ার ছেলে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. আশরাফ হোসেন জানান, আগামীকাল মঙ্গলবার সকালে আসামিকে ফরিদপুর কোর্টে প্রেরণ করা হবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments