কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় স্বাস্থ্যবিধি না মানার দায়ে ১০ পথচারীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। এছাড়া প্রায় শতাধিক মাস্ক বিতরন করা হয়েছে। শনিবার দুপরে পৌর শহরের বিভিন্ন সড়কে এ আদালত পরিচালনা করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল। এ সময় পৌর প্যানেল মেয়র মো. হুমায়ুন কবির, কলাপাড়া প্রেসক্লব সভাপতি হুমায়ুন কবিরসহ পুলিশ সদস্যসরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎ বন্ধু মন্ডল জানান, সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপজেলা প্রশাসন থেকে বেশ কয়েকবার মাইকিং করা হয়েছে। তারপরও শহরে মাস্ক বিহীন বিনা কারনে ঘোরা ফেরা করায় সংক্রামক রোগ প্রতিরোধ আইনে ১০ জন পথচারীকে ৫০০ টাকা জরিামানা করা হয়েছে। এসময় প্রায় শতাধিক মাস্ক বিতরন করা হয়। তবে ভ্রাম্যমান আদালতের এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানিয়েছেন।
স্টাফ রিপোর্টার : সাংবাদিক, মালিক ও সংবাদপত্র কর্মচারীসহ সকল পক্ষের স্বার্থ রক্ষায় আগামী জুলাই-আগস্ট মাসের মধ্যে একটি যুগোপযোগী গণমাধ্যম নীতিমালা ও কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত ...
স্টাফ রিপোর্টার : একটি ন্যায়ভিত্তিক ও আধুনিক রাষ্ট্র গড়তে স্বচ্ছ, জবাবদিহিমূলক এবং জনবান্ধব ভূমি ব্যবস্থাপনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ রোববার সকালে তেজগাঁওয়ের ভূমি ভ ...
স্টাফ রিপোর্টার: চলতি বছর পবিত্র হজ পালনের জন্য এখন পর্যন্ত ১৬৯টি ফ্লাইটে ৬৫ হাজার ৫৯২ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। একই সময়ে হজ পালন করতে গিয়ে ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ১ ...
ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা ২০২৬ উপলক্ষে দেশের সব ছাপা সংবাদপত্র টানা পাঁচ দিন বন্ধ থাকবে। নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) এই ছুটি ঘোষণা করেছে।সোমবার ১৮ মে নোয়াবের সভাপতি মতিউর ...
সব মন্তব্য
No Comments