বিশেষ প্রতিনিধি, ইসলামাবাদ : পাকিস্তানের ইসলামাবাদে সিল্ক রোড কালচার সেন্টারের স্যার সৈয়দ মেমোরিয়াল অডিটোরিয়ামে বাংলাদেশ হাইকমিশন গতকাল দিনব্যাপী অত্যন্ত জাঁকজমকপূর্ণ পরিবেশে ‘বাংলা নববর্ষ ১৪৩২’ উদ্যাপন করে। বাঙালি ধারায় আমন্ত্রিত অতিথিগণকে সম্ভাষণ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং হরেক রকম সুস্বাদু বাংলাদেশি খাবার দিয়ে আপ্যায়ন ছিল এই উৎসবের মূল আকর্ষণ। এ উপলক্ষ্যে অনুষ্ঠানস্থল আলোকসজ্জা, ব্যানার, ফেস্টুন, ঘুড়ি, ফুল ও ঐতিহ্যবাহী বাংলাদেশি লোকজশিল্প পণ্য দিয়ে সুসজ্জিত করা হয়। অতিথিবর্গ বাংলাদেশের নাচ ও গান, খাবার, লোকজশিল্প পণ্য, স্ট্যান্ডিজ ও ভিডিও ইত্যাদি অত্যন্ত আগ্রহসহকারে পরিদর্শন ও উপভোগ করেন।
পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ ইকবাল হোসেন খান ও হাইকমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যগণ এসময় উপস্থিত ছিলেন। পাকিস্তান সরকারের ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব আমব্রিন জান প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এছাড়া, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত/হাইকমিশনার ও কুটনীতিক, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধিগণ, মিডিয়া ব্যক্তিত্ব, সংগীতঙ্গ, চিত্রশিল্পী, প্রবাসী বাংলাদেশি-সহ দেড় সহস্রাধিক অতিথি অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সবাইকে স্বাগত ও বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে হাইকমিশনার তাঁর বক্তব্যে বলেন, পহেলা বৈশাখ সম্প্রীতি ও মহামিলনের দিন। এ দিন ধর্ম-বর্ণ নির্বিশেষে সমগ্র বাঙালি জাতি জেগে ওঠে নবপ্রাণে, নব অঙ্গীকারে। তিনি তাঁর বক্তব্যে সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান। সাংস্কৃতিক অনুষ্ঠান দু’দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরো সুদৃঢ় করবে মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বাংলা নববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে পরিবেশিত মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ ও পাকিস্তানের ঐতিহ্যবাহী সাজপোশাকে সুসজ্জিত হয়ে শিল্পীবৃন্দ আবৃত্তি, নাচ ও গান পরিবেশন করেন। বাংলাদেশ হাইকমিশনের কর্মকর্তা ও কর্মচারী এবং তাদের পরিবারের ছেলে মেয়েরা, বাংলাদেশ কমিউনিটির শিল্পী ও পাকিস্তানি শিল্পীরা অনুষ্ঠানে মনোজ্ঞ নাচ ও গান পরিবেশন করেন। পাকিস্তানে সফররত বাংলাদেশি প্রতিনিধি দলের সদস্যরাও অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন এবং গান পরিবেশন করেন।
অনুষ্ঠানটি হাইকমিশনের অফিসিয়াল ফেসবুক পেইজ হতে লাইভ স্ট্রিমিং করা হয়।
আন্তর্জাতিক ডেস্ক: ওমানের আল মিলিদ্দা শহরে প্রাইভেট কারের এসির গ্যাস বিস্ফোরণে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার একই পরিবারের চার ভাইয়ের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার ১২ মে বিকেলে পার্কিংয়ে গাড়িটি চালু অবস্থায় এই ম ...
স্টাফ রিপোর্টার: লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় আরও দুই বাংলাদেশি নিহত হওয়ার আশঙ্কার কথা জানিয়েছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (১২ মে) দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে বিষয় ...
ডেস্ক রিপোর্ট: লেবাননের বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। সোমবার, ১১ মে এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে জানিয়েছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবা ...
স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ ঢাকায় পৌঁছেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির ...
সব মন্তব্য
No Comments