কোন বাধা-বিপত্তিই নির্বাচনে গণজোয়ার ঠেকাতে পারবেনা
স্টাফ রিপোর্টার: ঢাকা ১২ আসনে গণসংহতি আন্দোলন-জিএসএ মনোনীত প্রার্থী তাসলিমা আখতার বলেছেন, নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই নানা মহল থেকে ভয়-ভীতি প্রদর্শন এবং নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের ঘটনা আমরা দেখতে পাচ্ছি। তবে এরকম পেশীশক্তির প্রদর্শনী কিংবা টাকা-পয়সার জোর দেখিয়ে ভোটারদেরকে সঠিক সিদ্ধান্ত নেয়া থেকে বিরত রাখতে পারবেনা কেউ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ঢাকা-১২ আসনের দায়িত্বশীল ভোটাররা মাথাল মার্কায় ভোট দিয়ে সংসদে নিজেদের যোগ্য প্রতিনিধি পাঠাবেন। তার যেন বিনা বাধায় ভোট দিতে পারেন সেই দায়িত্ব সকলকে নিতে হবে।
আজ রবিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ বিকেলে ইস্কাটন, বাংলমোটর এবং এজি চার্চ-সংলগ্ন এলাকায় নির্বাচনী গণসংযোগের সময় তিনি এ কথা বলেছেন। আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার সময়কাল আগামীকাল শেষ হচ্ছে। তার আগে এই শেষ সময়ের প্রচার ও গণসংযোগে তাসলিমা আখতারের সঙ্গে যুক্ত ছিলেন ঢাকা ১২ নির্বাচনী এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার ভোটার, গণসংহতি আন্দোলনের ঢাকা মহানগরের সংগঠকবৃন্দ-সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। স্থানীয় ভোটারদের সঙ্গে কুশল বিনিময়ের সময় তারা তাসলিমা আখতারের ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা ও ইশতেহারের প্রশংসা করেন এবং নির্বাচিত হলে তাসলিমা আখতার তার প্রতিশ্রুতি বাস্তবায়নে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলে নিজেদের আস্থা জানান দেন।
আগামীকাল (সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬) আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণার শেষ দিন তাসলিমা আখতার নিজের নির্বাচনী প্রচারণা দল এবং স্থানীয় শুভানুধ্যায়িদের নিয়ে ঢাকা ১২ আসনভুক্ত ছয়টি ওয়ার্ডের সবগুলোতে শেষ পর্যায়ের গণসংযোগ করবেন বলে জানানো হয়েছে তার নির্বাচনী কার্যালয়ের পক্ষ থেকে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments