১০৪ ম্যাচের মহাযজ্ঞ
স্টাফ রিপোর্টার: বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর পর্দা উঠতে আর মাত্র ৭ দিন বাকি। ইতিহাসে প্রথমবারের মতো ৪৮ দলের অংশগ্রহণে ১০৪ ম্যাচের এই মহাযজ্ঞ যৌথভাবে আয়োজন করছে তিন দেশ—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। স্টেডিয়ামের গ্যালারিতে লাখো দর্শক আর বিশ্বজুড়ে কোটি কোটি মানুষের চোখ থাকবে ৩৯ দিনের এই ফুটবল উৎসবে।
টুর্নামেন্টের মূল তথ্য:
আগামী ১১ জুন ২০২৬ মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচ দিয়ে শুরু হবে বিশ্বকাপ। স্বাগতিক মেক্সিকো মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার। ১৯ জুলাই নিউইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে ৩৯ দিনের এই লড়াইয়ের। গ্রুপ পর্ব চলবে ১১ থেকে ২৭ জুন, এরপর ২৯ জুন থেকে শুরু হবে নকআউট পর্ব। ৩২ দলের রাউন্ড, শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল পেরিয়ে ১৯ জুলাই নির্ধারিত হবে নতুন বিশ্বচ্যাম্পিয়ন।
১৬ শহর, ৩ দেশ:
এবারই প্রথম তিনটি দেশ মিলে বিশ্বকাপ আয়োজন করছে। মোট ১৬টি শহর ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে। যুক্তরাষ্ট্রের ১১টি ভেন্যু হলো—আটলান্টা, বস্টন, ডালাস, হিউস্টন, কানসাস সিটি, লস অ্যাঞ্জেলেস, মায়ামি, নিউইয়র্ক নিউ জার্সি, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো বে এরিয়া ও সিয়াটল। মেক্সিকোর তিন শহর মেক্সিকো সিটি, গুয়াদালাহারা ও মন্টেরেতে খেলা হবে। কানাডার ভ্যানকুভার ও টরন্টোতেও বসবে বিশ্বকাপের আসর।
ফরম্যাটে বড় পরিবর্তন:
১৯৯৮ সাল থেকে ৩২ দলের বিশ্বকাপ দেখে আসা ফুটবল বিশ্ব এবার দেখবে ৪৮ দলের লড়াই। দল বাড়ায় ম্যাচের সংখ্যাও বেড়ে হয়েছে ১০৪টি। ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতিটি গ্রুপ থেকে সেরা দুই দল এবং তৃতীয় স্থান অর্জনকারী সেরা ৮ দল যাবে রাউন্ড অব ৩২-এ। নতুন ফরম্যাটে ম্যাচ বেশি হলেও উত্তেজনা আরও বাড়বে বলে মনে করছে ফিফা।
টিকিট, ফ্যান ফেস্টিভ্যাল ও ফিফা প্লে জোন:
ইতোমধ্যে টিকিটের সর্বশেষ আপডেট প্রকাশ করেছে ফিফা। দর্শকদের জন্য চালু হয়েছে এক্সক্লুসিভ রিওয়ার্ডস প্রোগ্রাম। সাইন আপ করলেই মিলবে বিশেষ সুবিধা। মাঠের বাইরেও বিশ্বকাপের আমেজ ছড়িয়ে দিতে থাকছে ফিফা ফ্যান ফেস্টিভ্যাল। এছাড়া ডিজিটাল দর্শকদের জন্য চালু হচ্ছে ফিফা প্লে জোন, যেখানে চ্যালেঞ্জ নিয়ে নিজেকে যাচাই করতে পারবেন ফুটবলপ্রেমীরা।
উদ্বোধনী ও গুরুত্বপূর্ণ ম্যাচ:
১১ জুন উদ্বোধনী দিনে মেক্সিকো-দক্ষিণ আফ্রিকা ম্যাচ ছাড়াও গুয়াদালাহারায় মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও চেকিয়া। ১২ জুন স্বাগতিক কানাডা টরন্টোতে খেলবে বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে। একই দিন লস অ্যাঞ্জেলেসের সোফি স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের প্রতিপক্ষ প্যারাগুয়ে। ১৩ জুন নিউইয়র্ক নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিল লড়বে মরক্কোর বিপক্ষে। বস্টনে হাইতি-স্কটল্যান্ড, ভ্যানকুভারে অস্ট্রেলিয়া-তুর্কিয়ে ম্যাচও আছে প্রথম সপ্তাহেই।
ফিফা সভাপতি বলেছেন, এটি হবে ‘পৃথিবীর সবচেয়ে বড় শো’। তিন দেশের ১৬ শহর, ৪৮ দল আর ১০৪ ম্যাচ—সব মিলিয়ে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও বিস্তৃত বিশ্বকাপের সাক্ষী হতে যাচ্ছে বিশ্ব। কাউন্টডাউন এখন ৭ দিনের।
স্টাফ রিপোর্টার: দীর্ঘ ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানে হারিয়েছে টাইগা ...
ডেস্ক রিপোর্টার: সরকার ২০২৬ ফিফা বিশ্বকাপ সম্প্রচারের জন্য বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)-এর মাধ্যমে কয়েকটি অংশীদার প্রতিষ্ঠানের সঙ্গে যৌথভাবে সম্প্রচারের ব্যবস্থা করেছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন ...
স্টাফ রিপোর্টার: অ্যাডহক কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের পর এবার নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নির্বাচিত হলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এর মধ্য দিয়ে বিসি ...
স্টাফ রিপোর্টার: ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে মাঠে নেমে জয় তুলে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। রোববার বাংলাদেশ সময় সকালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠি ...
সব মন্তব্য
No Comments