বাংলাদেশ জাসদ কর্তৃক সিপাহি জনতার অভ্যুত্থানের ৫০তম বার্ষিকী পালন
স্টাফ রিপোর্টার: ১৯৭৫ সনের ৭ নভেম্বর সংঘটিত সিপাহি জনতার অভ্যুত্থান স্মরণে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল - বাংলাদেশ জাসদ এর উদ্যোগে আজ ৭ নভেম্বর ২০২৫ সকালে শিশু কল্যাণ পরিষদ কনফারেন্স কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্থায়ী কমিটির সদস্য জনাব মুশতাক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনায় অংশ নেন দলের সাধারণ সম্পাদক জনাব নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সর্বজনাব করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু, ও রোকনুজ্জামান; সাংগঠনিক সম্পাদকদ্বয় শাহজাহান আলী সাজু ও মোকসেদুর রহমান লবু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক জনাব ইসমাইল চৌধুরী, কেন্দ্রীয় কার্যকরী কমিটির নেতৃবৃন্দ সর্বজনাব ফজলুর রহমান মুরাদ, আশফাকুর রহমান সবুজ, নুরুন্নবী, নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি সোলেমান দেওয়ান, ঢাকা মহানগর (দক্ষিণ) সভাপতি আবদুস সালাম খোকন, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, ঢাকা মহানগর উত্তর সাধারণ সম্পাদক ফারুক হোসেন চঞ্চল, জননেতা রফিকুল ইসলাম রাজা, বাবুল আখতার, বাংলাদেশ ছাত্রলীগ - বিসিএল সভাপতি জনাব গৌতম শীল প্রমুখ।
জনাব নাজমুল হক প্রধান বলেন, "আজ থেকে ৫০ বছর আগে এ দিনে কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সৈনিক জনতার মিলিত গণঅভ্যুত্থান ঘটেছিল। সে বিপ্লবী প্রচেষ্টা সফল হয়নি বলে কি তাহের ভুল করেছিলেন? সূর্য সেন, ক্ষুদিরাম তাৎক্ষণিকভাবে সফল হননি বলে কি তারা ভুল করেছিলেন? বাংলাদেশে অবশ্যই একদিন বৈষম্যহীন সমতার সমাজ প্রতিষ্ঠিত হবে। কর্নেল তাহেরের মত বিপ্লবীদের প্রাণের বিনিময়ে সে লক্ষ্য সফল হবে।" বর্তমান সময়ে নীতিনিষ্ঠ রাজনীতি অনুসরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, “অতীতে জাসদের বড় নেতারা নীতিকে বাদ দিয়ে ক্ষমতার স্বাদ নেবার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করে দলকে বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন। বাংলাদেশ জাসদ সে পথে হাঁটবে না।” তিনি অন্তর্বর্তী সরকারকে কালবিলম্ব না করে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করে বিদ্যমান অনিশ্চয়তার অবসানের পথে এগিয়ে যাবার আহ্বান জানান।
সভাপতির বক্তৃতায় জনাব মুশতাক হোসেন বলেন, "এদেশের মানুষ শোষণ-নির্যাতনের বিরুদ্ধে বার বার গণঅভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছে। কিন্তু জনগণকে পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ করতে না পারার কারণে বিপ্লববিরোধী শক্তি সে গণঅভ্যুত্থানগুলোকে ব্যর্থ করে দিয়ে তাকে ছিনতাই করেছে। ১৯৭৫ সনের ৭ নভেম্বরের পরে তাই ঘটেছে, ২০২৪এর জুলাই গণঅভ্যুত্থানের পরবর্তীতে তাই ঘটতে চলেছে। জুলাই গণঅভ্যুত্থানের মেকি চ্যাম্পিয়ন সেজে একদল বিপ্লববিরোধী শক্তি এদেশে নতুন নামে ফ্যাসিবাদ কায়েমের পাঁয়তারা করছে। এদের বিরুদ্ধে সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক প্রগতিশীল শক্তির যুক্তফ্রন্ট গড়ে তুলতে হবে।”
আজ বাংলাদেশ জাসদ নেতা জনাব মইনউদ্দীন খান বাদলের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী। সকাল ১০ঃ৩০টায় দলীয় কার্যালয়ে প্রয়াত জনাব বাদলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন জনাব নাজমুল হক প্রধান, মুশতাক হোসেন, করিম সিকদার, আনোয়ারুল ইসলাম বাবু, রোকনুজ্জামান প্রমুখ।
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
ডেস্ক রিপোর্ট: ১৬ মে ’ঐতিহাসিক ফারাক্কা দিবস’ উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিম্নোক্ত বাণী দিয়েছেন:-বাণী”১৬ মে ’ফারাক্কা দিবস’ আমাদের জাতীয় আন্দোলনের এক ঐতিহাসিক ও তাৎপর্যময় দিন। আ ...
সব মন্তব্য
No Comments