ডেস্ক রিপোর্ট: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-০৫ (ফুলতলা-ডুমুরিয়া) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য নারায়ন চন্দ্র চন্দ আজ বৃহস্পতিবার গঠিত মন্ত্রিসভায় ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনে মন্ত্রিসভার অন্যান্য নবনিযুক্ত সদস্যবৃন্দের সাথে শপথ নেন নারায়ন চন্দ্র চন্দ।
উল্লেখ্য, বঙ্গভবনে নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রথমে শপথ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তারপর মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা শপথ নেন। মন্ত্রিসভার সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।
নবনিযুক্ত ভূমিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এর আগে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ১৯টি জেলার মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।”রবিবার ২৪ মে গাজীপুরে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার দিকে ভবনটিতে আগুন লাগার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বর্তমা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
সব মন্তব্য
No Comments