স্টাফ রিপোটার: শাস্ত্রীয় সংগীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সংগীতের সমৃদ্ধ এ ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে চলছে ৬ দিনব্যাপী ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসব। ২ দিন সময় বাড়লো ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের। সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের ব্যবস্থাপনায় ২৬-৩১ মে, ২০২৪ জাতীয় নাট্যশালা মিলনায়তনে ১৬তম শাস্ত্রীয় সংগীত ও নৃত্য উৎসবের দ্বিতীয় দিনের পরিবেশনা অনুষ্ঠিত হয়েছে আজ।
২৭ মে ২০২৪ সন্ধ্যা ৬.৩০ টায় দ্বিতীয় দিনের আয়োজনের শুরুতেই সমবেত শাস্ত্রীয় সঙ্গীত পরিবেশন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপর সমবেত নৃত্য ‘মনিপুরি’পরিবেশন করে নৃত্য সংগঠন দীক্ষা (নৃত্য পরিচালনায় সুইটি দাস চৌধুরী) এবং ‘কত্থক’ নৃত্য পরিবেশন করে নৃত্যাঞ্চল। এরপর একক সংগীত পরিবেশন করেন করিম শাহাবুদ্দিন ও ড. শেখর মন্ডল। ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন অমিত চৌধুরী ও ‘কত্থক’ নৃত্য পরিবেশন করেন স্নাতা শাহরীন। একক সংগীত পরিবেশন করেন শেখ জসিম ও সাইফুল তানকার। আবারও একক নৃত্য ‘মনিপুরি’ পরিবেশন করেন ওয়ার্দা রিহাব এবং ‘ভরতনাট্যম’ পরিবেশন করেন প্রান্তিক দেব। ধারাবাহিক পরিবেশনায় একক শাস্ত্রীয় সংগীত পরিবেশন করেন সুম্মিতা দেবনাথ সুচী। সবশেষে সমবেত নৃত্য ‘কত্থক’পরিবেশন করে রেওয়াজ পারফরম্যান্স স্কুল (নৃত্য পরিচালনায় মুনমুন আহমেদ)।
আগামীকাল ২৮ মে ২০২৪ অনুষ্ঠান:
৩য় দিনের শুরুতে সমবেত দলীয় সংগীত পরিবেশন করবে সরকারী সংগীত কলেজ। একক সংগীত পরিবেশন করবেন ইয়াকুব আলী খান ও একক নৃত্য পরিবেশন করবেন মোহনা মিম ‘ভরতনাট্যম’। এরপর সমবেত নৃত্য পরিবেশন করবে নৃত্যছন্দ (বেনজির সালাম) ‘ওড্যিসি’। একক সংগীত পরিবেশন করবেন ঋতুপর্ণা চক্রবর্তী ও বিশ্বজিৎ জোদ্দার। আবারও একক ‘মনিপুরি’ নৃত্য পরিবেশন করবেন প্রিয়াংকা সাহা ও একক ‘কত্থক’ নৃত্য পরিবেশন করতেন ফিফা চাকমা। এরপর সমবেত ‘মনিপুরি’ নৃত্য পরিবেশন করবে নৃত্যম নৃত্যশীলন কেন্দ্র (তামান্না রহমান)। এরপর একক সংগীত পরিবেশন করবেন টিংকু শীল ও মীরাজুল জান্নাত সোনিয়া। এরপর একক নৃত্য পরিবেশন করবেন মোহাম্মদ হানিফ ‘কত্থক’ এবং একক সংগীত পরিবেশন করবেন সৌমিতা বোস। শেষে সমবেত নৃত্য পরিবেশন করবেন নৃত্যবৃত্তি (গোলাম মোস্তফা ববি) ‘ভরতনাট্যম’।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments