সিংড়া (নাটোর) প্রতিনিধি: প্রাথমিক শিক্ষা পদক ২০২৩ উপলক্ষে রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হয়েছেন মোছাঃ মাহফুজা খানম। তিনি নাটোরের সিংড়া উপজেলার সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ও রাজশাহী বিভাগীয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক মো. সানাউল্লাহ্ সাক্ষরিত এক আদেশে এ তথ্য জানা যায়।
মোছাঃ মাহফুজা খানম ১৯৯৯ সালে সহকারি শিক্ষক হিসেবে দিঘলগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করে শিক্ষকতা জীবন শুরু করেন। সর্বশেষ ২০১৮ সালে তিনি সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসেবে যোগদান করেন। সিংড়া উপজেলা পর্যায়ে কাব শিক্ষক হিসেবে ২০১৯ ও ২০২২ সালে দুইবার শ্রেষ্ঠ হয়েছিলেন মাহফুজা খানম। তার স্বামী মো. শফিকুল কবীর কলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। ব্যক্তিগত জীবনে তিনি এক সন্তানের জননী। এছাড়াও চলতি বছরে নাটোর জেলা পর্যায়েও তিনি শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments