স্টাফ রিপোটার: আজ ৮ই ফেব্রুয়ারি বুধবার। অমর একুশে বইমেলার ৮ম দিন। মেলা শুরু হয় বিকেল ৩টায় চলে রাত ৯টা পর্যন্ত। আজ নতুন বই এসেছে ১১৪টি।
বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় জন্মশতবার্ষিক শ্রদ্ধাঞ্জলি : ওস্তাদ আলি আকবর খান শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করেন সাইম রানা। আলোচনায় অংশগ্রহণ করেন কমল খালিদ এবং আলী এফ. এম. রেজওয়ান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সাদী খান।
প্রাবন্ধিক বলেন, বাঙালি সংগীতকার ওস্তাদ আলি আকবর খান তাঁর অনন্যসাধারণ বাদনশৈলী ও সৃজনকীর্তি এবং শিল্প-অবদানের জন্য বিশ্ববিখ্যাত হয়েছিলেন। ১৯৭১ সালের আগস্ট মাসে ওস্তাদ আলি আকবর বাংলাদেশের মুক্তিযুদ্ধে শরণার্থীদের সাহায্যার্থে ম্যাডিসন স্কয়ার গার্ডেনে সংগীত পরিবেশন করেন। তাঁর অজস্র অডিও অ্যালবাম রয়েছে। সংগীত-ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি অজস্র পুরস্কার, সম্মাননা ও উপধি লাভ করেছেন। তাঁর সৃজনশীল কর্মের মধ্যে চলচ্চিত্রে সুরারোপ ও নতুন রাগ রচনা অতীব গুরুত্বপূর্ণ।
আলোচকবৃন্দ বলেন, শাস্ত্রসংগীতে আলাপই হচ্ছে রাগের প্রাণ। আলাপের ভেতরেই আলঙ্করিক প্রয়োগ থাকে। ওস্তাদ আলি আকবর খান বাদনশৈলীতে আলাপের ওপর জোর দিয়েছেন। তিনি বিশেষ সাংগীতিক বোধসম্পন্ন শিল্পী ছিলেন। লোকসংগীতের নানা অনুষঙ্গকে তিনি যেভাবে শাস্ত্রীয় সংগীতের সঙ্গে সমন্বয় করে উপস্থাপন করেছেন, তা সারাবিশ্বে নন্দিত হয়েছে। তবে তিনি কেবল একজন সাধক ও শিল্পীই নন, এই শাস্ত্রটিকে সুপ্রতিষ্ঠিত করার জন্য বিদ্যায়তনিক ও সাংগঠনিক নানা পদক্ষেপও নিয়েছেন, প্রতিষ্ঠা করেছেন সংগীত শিক্ষা প্রতিষ্ঠান।
সভাপতির বক্তব্যে শেখ সাদী খান বলেন, সংগীত দিয়ে সারা বিশ্ব জয় করেছিলেন আলি আকবর খান। যন্ত্রবাদন ও সংগীত দ্বারা শিল্পী যখন মানুষকে মন্ত্রমুগ্ধ করে ফেলেন, তখন সংগীত হয়ে ওঠে জাদু। আলি আকবর খান ছিলেন তেমনই একজন সংগীতের জাদুকর।
আজ লেখক বলছি অনুষ্ঠানে নিজেদের নতুন বই নিয়ে আলোচনা করেন হাবিব আনিসুর রহমান, গাজী আজিজুর রহমান, রাসেল রায়হান, ইসমত শিল্পী।
সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা পাঠ করেন কবি মাকিদ হায়দার, জাহিদ হায়দার, স্মৃতি আক্তার। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী মোঃ শাহাদাৎ হোসেন, এনামুল হক বাবু এবং চৈতালী হালদার। ফয়জুলøাহ সাঈদের পরিচালনায় ছিল সাংস্কৃতিক সংগঠন ‘শিল্পবৃত্ত’-এর পরিবেশনা। সংগীত পরিবেশন করেন শিল্পী সাইদুর রহমান বয়াতি, আলম দেওয়ান, মমতা দাসী বাউল, মো. আবুল বাশার, ফারজানা আফরিন ইভা, পাগলা বাবলু, মো. আনোয়ার হোসেন এবং সন্ধ্যা রানী দত্ত। যন্ত্রাণুষঙ্গে ছিলেন বেণু চক্রবর্তী (তবলা), আনোয়ার সাহাদাত রবিন (কী-বোর্ড), সুমন কুমার শীল (দোতারা), মো. শহীদুল ইসলাম (বাঁশি)।
আগামীকালের সময়সূচি
আগামীকাল ৯ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার। অমর একুশে বইমেলার ৯ম দিন। মেলা শুরু হবে বিকেল ৩টায়, চলবে রাত ৯টা পর্যন্ত।
আলোচনা অনুষ্ঠান
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments