ডেস্ক রিপাের্ট: অন্তর্বতীকালীন সরকারের আরও দুই উপদেষ্টা শপথ নিয়েছেন। রোববার (১১ আগষ্ট) দুপুরে বঙ্গভবনে তাদের শপথনুষ্ঠান হয়।রাষ্ট্রপতি মো সাহাবুদ্দিন দুই উপদেষ্টার শপথ পাঠ করান।
অন্তর্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস এসময় উপস্থিত ছিলেন।আজকে শপথ নেওয়া দুই উপদেষ্টা হলেন সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাতমা ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিইটউটের সাবেক পরিচালক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার।
আরেক উপদেষ্টা নৌবাহিনীর কমান্ডার ও বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম (বীর প্রতীক) ঢাকার বাইরে থাকায় আজও শপথ নিতে পারেননি।
গত বৃহস্পতিবার (০৮ আগষ্ট) রাতে বঙ্গভবনে অন্তর্বতীকালীন সরকারের ১৭ উপদেষ্টার ১৪ জন শপথ নিয়েছেন ।
উপদেষ্টা হিসেবে বৃহস্পতিবার (০৮ আগষ্ট) যারা শপথ নিয়েছেন বাংরাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. সালেহ উদ্দিন আহমেদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) এম সাখাওয়াত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়েরে আইন বিভাগের শিক্ষক অধ্যাপক ড. আসিফ নজরুল, মানবাধিকারকর্মী আদিদুল রহমান খান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হাসান আরিফ, সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন, পরিবেশ আইনবিদ সৈয়দা রিজওয়ানা হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, উন্নয়নকর্মী (উবিনীগ) ফরিদা আখতার, আ ফ ম খালিদ হাসান, নুরজাহান বেগম এবং ব্রতীর প্রধান নির্বাহী কর্মকর্তা শারমিন মুরশিদ।
কোটা আন্দোলনে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের এক দফার অসহযোগের মুখে গত ৫ আগষ্ট প্রধানমন্ত্রীর পদথেকে পদত্যাগ করে দেশ ত্যাগ করেন।এরপর আন্দোলনে সম্পৃক্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও সুশীল সমাজের সাথে এক বৈঠক শেষে সেনাবাহিনীর প্রধান জাতির উদ্দেশে ভাষনে পরিস্থিতি শান্ত করার দ্বায়িত্ব নেন। পরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনে অন্তর্বতী সরকার গঠন বিষয় আলোচনা করেন। উক্ত আলোচনায় তিন বাহিনীর প্রধানগন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কগন উপস্থিত ছিলেন।
৬ আগষ্ট বৈষম্যবিরোধী নেতারা রাষ্ট্রপতির সাথে দেখা করে প্রধান উপদেষ্টা হিসেবে ড. ইউনূসের নাম প্রস্তাব করেন।এ সময় তিন বাহিনীর প্রধানগন উপস্থিত ছিলেন।এতে সায় দিয়ে ড. ইউনূস বৃহস্পতিবার (০৮ আগষ্ট) দেশে ফেরেন।এবং রাত ৯টায় শপথ পাঠ করেন।
ডেস্ক রিপোর্ট: ঢাকার ব্যস্ততম মার্কেট গাউছিয়াতে নারীদের প্রতিনিয়ত যৌন হয়রানির শিকার হতে হয় বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কন্যা ড. শ ...
স্টাফ রিপোর্টার: আসন্ন ঈদুল আজহায় ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। তিনি বলেন, মহাসড়কে যানজট, চাঁদাবাজি ও অতিরি ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি বলেছেন, দেশের গণতন্ত্রকে সুসংহত করতে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া নিষ্ঠার সাথে কাজ করে গেছেন। দেশের ...
স্টাফ রিপোর্টার:বিচার বিভাগকে সক্রিয় করে শিশু নির্যাতনসহ সকল অপকর্মের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব বলে মনে করে জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনটির পক্ষ থেকে দ্রুত সময় ...
সব মন্তব্য
No Comments