মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মেহেন্দিগঞ্জ উপজেলার কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্যোগে ২০২৫ অর্থ বছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনিউরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ” শীর্ষক পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ও ফলের মেলা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মরিয়ম বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ চন্দ্র শেখর বসু।
সভাপতিত্ব করেন মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজুর রহমান। এছাড়া, অনুষ্ঠানে উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমিন আক্তার এবং মেহেন্দিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক,সহসভাপতি সঞ্জয় দেবনাথ সহ সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের বক্তারা কৃষি উন্নয়ন, পুষ্টি সচেতনতা এবং উদ্যোক্তা তৈরির গুরুত্ব তুলে ধরেন। তারা উল্লেখ করেন, এই প্রকল্প স্থানীয় কৃষকদের জীবনমান উন্নয়ন এবং টেকসই কৃষি কার্যক্রমে সহায়তা করবে।
কৃষি সম্প্রসারণ বিভাগের এই উদ্যোগ মেহেন্দিগঞ্জের কৃষি খাতে ইতিবাচক পরিবর্তন আনবে বলে সকলের প্রত্যাশা।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments