স্টাফ রিপাের্টার: বাম গণতান্ত্রিক জোট, বাংলাদেশ জাসদ, জাতীয় গণফ্রন্ট ও গণতান্ত্রিক অধিকার কমিটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ আজ ৯ অক্টোবর ২০২৫ সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির সিঙ্গিনালা (মগ পাড়া), স্বনির্ভর বাজার, গুইমারার চেঙ্গুলিয়াা, রামুসে বাজারসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
নেতৃবৃন্দ সকালে সিঙ্গিনালায় ধর্ষিতা কিশোরীর বাসায় গিয়ে ভিক্টিম ও তার মামা, খালাদের সাথে কথা বলে ঘটনা সম্পর্কে অবহিত হন। পরে সকাল ১১টায় জেলা প্রশাসক, দুপুর ১২টায় পুলিশ সুপার, ১টায় সিভিল সার্জন ও সরকারের লিগাল এইড কমিটির আইনজীবীদের সাথে মতবিনিময় করেন এবং ঘটনা সম্পর্কে অবহিত হন এবং নেতৃবৃন্দের কনসার্ন সম্পর্কে জেলা প্রশাসকসহ কর্মকর্তাদের জানান। ডিসি, এসপি, সিভিল সার্জন ও লিগাল এইড কমিটি পরিদর্শনকারী নেতৃবৃন্দের অভিযোগগুলো মনযোগ সহকারে শুনেন এবং প্রতিকারের আশ্বাস দেন।
নেতৃবৃন্দ বিকেল ৪টায় গুইমারায় রামুসে বাজারে সেনাবাহিনীর ছত্রছায়ায় সন্ত্রাসী হামলায় ভাংচুর এবং আগুনে পুড়িয়ে দেওয়া বাড়ী ঘর দোকানপাট পরিদর্শন করেন। পরে গুইমারার চেঙ্গুলায়ায় নিহত-আহতদের পরিবার ও এলাকার পাহাড়ী জনগুষ্ঠীর সাথে সাক্ষাত এবং মতবিনিময় করেন।
বাম জোটের কেন্দ্রীয় সমন্বয়ক বজলুর রশীদ ফিরোজের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন সিপিবির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ কাফি রতন, বাংলাদেশ জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, কমিউনিস্ট লীগ নেতা নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক পার্টির নেতা আব্দুল আলী, জাতীয় গণফ্রন্টের নেতা রজত হুদা, কামরুজ্জামান ফিরোজ, গণতান্ত্রিক অধিকার কমিটির নেতা ডা. হারুন অর রশীদ, মার্জিয়া প্রভা, সত্যজিৎ বিশ্বাস, সাঈদুল হক নিশান প্রমুখ।
বাম নেতৃবৃন্দ মারমা কিশোরীর সকল ধর্ষকদের গ্রপ্তার বিচার, সেনা ছত্র ছায়ায় বিভিন্ন আদিবাসী পাড়ায় সন্ত্রাসী হামলা ভাংচুর অগ্নিসংযোগ ও নিহত-আহত হওয়ার ঘটনায় জড়িতদের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে চিহ্নিত করে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। একইসাথে ধর্ষিতার হাসপাতালের ছাড়পত্র থানার ওসি কর্তৃক যেটা কেড়ে নেয়া হয়েছে সেটা ভিক্টিমের পরিবারকে ফেরত দেওয়া, নিহতদের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান, আহতদের সুচিকিৎসা ও পূনর্বাসনের দাবিও জানান।
নেতৃবৃন্দ পার্বত্য চট্টগ্রামে অঘোষিত সেনা শাসন প্রত্যাহার করারও দাবি করেন। খাগড়াছড়ির ঘটনায় দেড় দুই হাজার অজ্ঞাতনামা মানুষের নামে যে মামলাগুলো হয়েছে তাতে কোন নিরাপরাধ মানুষ হয়রানীর শিকার না হয় নেতৃবৃন্দ তারও আহ্বান জানান। সব শেষে পাহাড়ে শান্তি সম্প্রিতি রক্ষায় প্রশাসন আইন শৃংখলা বাহিনী ও আদিবাসী বাংগালি সকল নাগরিকের প্রতি ঊদাত্ত আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments