স্টাফ রিপোর্টার: কাজী সাজ্জাদ জহির চন্দন সভাপতি ও আবদুল্লাহ ক্বাফী রতনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র নবনির্বাচিত কমিটি ঘোষণা করা হয়েছে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) কেন্দ্রীয় কমিটির সদস্য লুনা নূর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্রয়োদশ কংগ্রেসে নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার রাজধানী ঢাকার পুরানা পল্টনের মুক্তিভবনে সভা অনুষ্ঠিত হয়। সভায় কাজী সাজ্জাদ জহির চন্দনকে সভাপতি ও আবদুল্লাহ ক্বাফী রতনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় ৮ সদস্যের সভাপতিমন্ডলী নির্বাচিত হয়েছে। সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সভাপতিমন্ডলীর অন্য সদস্যগণ হলেন- মুজাহিদুল ইসলাম সেলিম, রফিকুজ্জামান লায়েক, এস এ রশীদ, রাগিব আহসান মুন্না, জলি তালুকদার ও মো. আমিনুল ফরিদ।
গত ২২ সেপ্টেম্বর রাতে সমাপ্ত সিপিবির ত্রয়োদশ কংগ্রেসে প্রতিনিধিদের ভোটে নির্বাচিত ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটির অন্য সদস্যগণ হলেন-
মোহাম্মদ শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, মিহির ঘোষ, শাহীন রহমান, লক্ষ্মী চক্রবর্তী, পরেশ কর, অনিরুদ্ধ দাশ অঞ্জন, আনোয়ার হোসেন রেজা, কাজী রুহুল আমীন, সাজেদুল হক রুবেল, লুনা নূর, আবিদ হোসেন, ফজলুর রহমান, এম এম আকাশ, মৃণাল চৌধুরী, মন্টু ঘোষ, দিবালোক সিংহ, এমদাদুল হক মিল্লাত, মনিরা বেগম অনু, মনোজ দাশ, মো. কিবরিয়া, আসলাম খান, নিমাই গাঙ্গুলী , লাকী আক্তার, মানবেন্দ্র দেব, সাদেকুর রহমান শামীম, এস এম শুভ, আহসান হাবিব লাবলু , মহসিন রেজা , সুব্রতা রায়, রেবেকা সরেন, সাজিদুল ইসলাম, মঞ্জুর মঈন, এস এম শহীদুল্লাহ সবুজ ও সুকান্ত শফি চৌধুরী।
স্টাফ রিপোর্টার: সাবেক সংসদ সদস্য ও কলামিস্ট গোলাম মাওলা রনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির জেরে ড. মুহাম্মদ ইউনূস এবং তার সহযোগীরা বর্তমানে জনগণের ঘৃণা ও অভিশাপের কারণ হয়ে দাঁড়িয়েছেন। শনিবা ...
স্টাফ রিপোর্টার: রাজনীতির নামে কেউ অরাজকতা সৃষ্টি করতে চাইলে সরকার ও জনগণ তা মেনে নেবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দেশের রাজনীতি এখন সংঘাতের নয়, বরং উন্নয়ন, পুনর্গ ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সরকারকে গণভোটের রায় বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জনগণের মতামত ও অধিকারকে গুরুত্ব দিয়ে সুশাসন ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলাদেশের ভাষা, ধর্ম, লিঙ্গ ও জাতিসত্তার বৈচিত্র্যকে বিভাজনের হাতিয়ার নয়, বরং জাতীয় সম্পদে রূপান্তর করতে হবে। তিনি বলেন, ‘৫৬ ...
সব মন্তব্য
No Comments