উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুরে ৬ মাসের অন্তঃসত্তা মহিলার পেটে লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর আহত করেছে স্বামীর পরিবারের লোকজন। উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ মোড়াকাঠী গ্রামের আল আমিন খলিফার স্ত্রী ৬ মাসের অন্তঃসত্তা সাদিয়া আক্তার ঝুমু(২৫)কে পারিবারিক কলহের জের ধরে দেবর রুহুল আমিন খলিফা(৩৫), শাশুড়ী ছাহেরা বেগম(৬০), জা সাহিদা বেগম(২৬) মিলে ১৪ মে শনিবার সকাল ১০টায় ওই অন্তঃসত্তা মহিলাকে পেটে লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গৃহবধুর স্বামী আল আমিন খলিফা জানান, হামলার ঘটনায় উজিরপুর মডেল থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। এ ব্যাপারে অভিযুক্ত রুহুল আমিনের মোবাইল ফোনে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যান। বাকিরা পালিয়ে থাকায় যোগাযোগ করা সম্ভব হয়নি। আহত গৃহবধু সাদিয়া আক্তার ঝুমু জানান, আমার শাশুড়ী, দেবর ও জা মিলে ২ বছর ধরে আমাকে শারীরিক ও মানসিক নির্যাতন করে। এমনকি কিছুদিন পূর্বে আমার স্বামীর বসতঘর ভাংচুর করে। এর পরও ক্ষান্ত হয়নি তারা। আমাকে হত্যা করার উদ্দেশ্যে গর্ভাবস্থায় পেটে লাথিসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম করেছে তারা। এস,আই জসিম জানান, আহতকে প্রথমে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তির পরামর্শ দেই। উজিরপুর মডেল থানার ওসি (তদন্ত) মোঃ মমিন উদ্দিন জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। এদিকে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়ে প্রশাসনের সুদৃষ্টি কামনা করে আহতর পরিবার।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments