স্টাফ রিপোটার: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঘুমের মধ্যেও তারেক-বিএনপি, বিএনপি-তারেক করতে থাকেন বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম।
শনিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে জিয়া প্রজন্ম দল আয়েজিত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে আবদুস সালাম বলেন, ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়, তিনি বিএনপি বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন। তারেক আর বিএনপি আতঙ্কে তার ঘুমও ভেঙে যায়।
বিএনপির মধ্যে গণতন্ত্র নেই বলেই ৭৩ জনকে বহিষ্কার করেছে- কাদেরের এমন বক্তব্যের নিন্দা জানিয়ে তিনি বলেন, বিএনপিকে নিয়ে এমন বক্তব্য না দিয়ে আগে নিজের দলেরটা বলেন, হুমকি-ধামকি দেয়ার পরও নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেননি। তাদের দলেই গণতন্ত্র নেই।
কাদেরকে উদ্দেশ করে আবদুস সালাম বলেন, আপনারা নির্বাচনে আসার কথা বলেন, বিএনপি নির্বাচনে গিয়ে কী করবে? নির্বাচিত হলে ক্ষমতায় বসতে পারে না, চেয়ারে বসতে গেলে বরাদ্দ দেন না। নানা প্রতিবন্ধকতা রয়েছে। আপনারা তো জাতীয় নির্বাচন খেয়ে ফেলছেন, স্থানীয় নির্বাচন দিয়ে কী করবেন। আগে নির্বাচন হবে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। সে নির্বাচনে অংশ নেবে বিএনপি ও জনগণ।
বিএনপি নির্বাচনে ভয় পায় না জানিয়ে তিনি আরও বলেন, নিরপেক্ষ একটা সরকার আসুক, প্রধানমন্ত্রীকে গদি থেকে নামান। এরপর রাস্তায় এসে দেখেন একজন রিকশাওয়ালাও ভোট দেয় কিনা। সাজানো নির্বাচন বন্ধ করুন। নির্বাচন কমিশন দায়িত্ব নেয়ার পর কতশ’ কোটি টাকা অবৈধ নির্বাচনে খরচ করেছেন তার হিসাব দিতে হবে।
একটি গোষ্ঠী চায় বিএনপি-আওয়ামী লীগের মধ্যে বিবাদ সৃষ্টি করে দেশে গৃহযুদ্ধ লাগাতে বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
পারভীন কাওসান মুন্নীর সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম প্রমুখ বক্তব্য রাখেন।
স্টাফ রিপোর্টার: মার্কিন যুক্তরাষ্ট্রকে সামরিক প্রয়োজনে বন্দর ও বিমানঘাঁটি ব্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত বাতিল, GSOMIA ও ACSA চুক্তি স্বাক্ষর না করা এবং মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে শাহবাগে ব ...
ডেস্ক রিপোর্ট: দেশে প্রায় প্রতিদিন খুন, ধর্ষণসহ নৃশংস অপরাধের নিত্যনৈমিত্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ। আজ বুধবার, ২০ মে ২০২৬ কেন্দ্রীয় কার্যকরী কমিটির এক বিবৃতিতে এ ...
ডেস্ক রিপোর্ট: জুলাই সনদ ও গণভোট নিয়ে স্বার্থান্বেষী মহলের অপপ্রচারের বিরুদ্ধে এবং বিএনপি সরকারের গৃহীত ইতিবাচক পদক্ষেপের পক্ষে জনমত গড়তে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি-ঢাকা মহানগ ...
রংপুর অফিস: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁওয়ে এক সমাবেশে জামায়াতে ইসলামী প্রসঙ্গে মন্তব্য করেছেন। সমাবেশে তিনি বলেন, জামায়াতে ইসলামী কোনো দিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না।সমাবেশে স ...
সব মন্তব্য
No Comments