স্টাফ রিপোর্ট: বৃহস্পতিবার টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। ইজতেমাকে সামনে রেখে গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস।
বৃহ্সপতিবার (৩০ জানুয়ারি) সামাজিক যোগাযো মাধ্যমে মার্কিন দূতাবাসের অফিশিয়াল পেজ থেকে এক পোষ্টের মাধ্যমে বলা হয়েছে, ইজতেমার প্রধান সমাবেশস্থলটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রায় দুই মাইল ।ুত্তরে অবস্থিত। প্রায় চার মিলিয়ন অংগ্রহণকারী 'বিশ্ব ইজতেমা ২০২৫' এর প্রথম পর্বে যোগ দেবে বলে আশা করা হচ্ছে।
এই বার্ষিক অনুষ্ঠানটি ঢাকাজুড়ে যানবাহন এবং পথচারীদের ট্রাফিকের ওপর বড় প্রভাব ফেলবে। বিমানবন্দরে আসাযাওয়া করতে কয়েক ঘন্টা সময় লাগতে পারে। ঢাকার বেশ কয়েকটি প্রধান সড়ক যানহাবন চলাজলে সীমিত হতে পারে। বিশ্ব ইজতেমার সময় প্রত্যেককে তাদের ভ্রমণপরিকল্পনা পর্যালোচনা করা উচিত। সেই সঙ্গে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম সমাবেশকে মাথায় রেখে অতিরিক্ত ভ্রমণ সময় এবং ভ্রমণ বাতিলের সম্ভাবনাও বিবেচনা করা উচিত। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভ্রমণকারী ব্যক্তিদের সঙ্গে সর্বদা বিমান টিকেট থাকা উচিত এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ চেক পয়েন্টে দেখানোর জন্য ভ্রমণকারী ব্যক্তির বিমান টিকেট প্রস্তুত থাকা ।
দূতাবাসের পোষ্টে আরও বলা হয়, বিশ্ব ইজতেমার সময় দূতাবাসের কার্যক্রম স্বাভাবিক থাকবে। ইজতেমা সামনে রেখে মার্কিন দূতাবাসের দেওয়া গুরুত্বপূর্ণ নির্দেশনাগুলো-০১.ভ্রমণ পরিকল্পনা পর্যলোচনা করা এবং অতিরিক্ত ট্রানজিট সময় বিবেচনা করা উচিত। ০২. হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানে ওঠার সময় যথাযথ পরিচয়পত্র এবং বিমানের টিকেট সঙ্গে রাখুন। ০৩. বড় সমাবেশ, বিক্ষোভ বা বিক্ষোভের আমপাশে থাকলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments