মো.পাভেল ইসলাম স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে কোর্ট পর্যন্ত সড়কে বসানো হচ্ছে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক ও দৃষ্টিনন্দন সড়কবাতি।
মঙ্গলবার সকাল থেকে সড়কটিতে দৃষ্টিনন্দন সড়কবাতি স্থাপনের কাজ শুরু হয়েছে। সোমবার দুপুরে নগরীর সিএন্ডবি মোড় এলাকায় সড়কবাতি স্থাপন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। পরিদর্শনকালে কাজের অগ্রগতি সময় সার্বিক বিষয়ে খোঁজখবর নেন রাসিক মেয়র।
উল্লেখ্য, রাজশাহী মহানগরীর আলুপট্টি হতে কোর্ট পর্যন্ত ৪ দশমিক ২ কিলোমিটার সড়কে বাসানো হচ্ছে ১৭৫টি দৃষ্টিনন্দন সড়কবাতির পোল। প্রতিটি পোলে থাকবে বিদ্যুৎ সাশ্রয়ী অত্যাধুনিক এলইডি বাতি।
পরিদর্শনকালে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার,নির্বাহী প্রকৌশলী এবিএম আসাদুজ্জামান সুইট,সহকারী ইনজামুল হক,উপ-সহকারী প্রকৌশলী আসাদুল ইসলাম সুমন সহ সংশ্লিষ্টরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments