মাহবুবুল আলম, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ নকলমুক্ত ১২টি কেন্দ্রে বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বাংলা ১ম পত্রের পরীক্ষার মধ্যদিয়ে এসএসসি পরীক্ষা গ্রহণ শুরু হয়। এ পরূক্ষায় ৬ হাজার ৩৩৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে। বেলা ১১টায় শুরু হয়ে দুপুর ১টায় এই পরীক্ষা শেষ হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম শাহাদত জানান, মোট পরীক্ষার্থী ছিল ৬ হাজার ৩৯৯ জন। প্রথম দিনে ৬১ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। যার মধ্যে ছাত্র ২০ জন, ছাত্রী ৪১জন। এ পরীক্ষায় ৬ হাজার ৩৩৮ জন পরিক্ষার্থী অংশ গ্রহণ করে। কেউ বহিষ্কার হয়নি।
পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনা করতে শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম এদিন সকাল থেকেই কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী অফিসার মো. তরিকুল ইসলাম বলেন, শাহজাদপুরে নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশের পূর্বে তাদের নিয়মতান্ত্রিকভাবে পরীক্ষা কেন্দ্রে ঢোকানো হয়। অন্যান্যবারের তুলনায় এ বছর পরীক্ষা কেন্দ্রে ভিন্ন ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল অফিস: ভোলায় ২০ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারি আটক করেছে কোস্ট গার্ড।শুক্রবার ১৫ মে ২০২৬ বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।তিনি বলেন, ভোলার ...
নারায়নগঞ্জ প্রতিনিধি: সোনারগাঁয়ে ঐতিহ্যবাহী পঙ্খিরাজ নদী পুনঃখনন ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন করেছে ‘সোনারগাঁয়ের ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি’। শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার পানাম ...
রাহাদ সুমন ,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ডিবি ও থানা পুলিশের মাদকবিরোধী পৃথক বিশেষ অভিযানে কাওছার ও মেহেদী হাসান হীরা নামের দুই মাদক কারবারিকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। ব ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে নিরীহ ভ্যান চালক মঞ্জু বেপারী (৫০) খুনের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচারের দাবীতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গ্রামবাসী। শুক্রবার (১৫ মে) সকাল ...
সব মন্তব্য
No Comments