আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরে রেললাইন, পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, কর্মসংস্থান সৃষ্টি ও পর্যটন ব্যবস্থার উন্নয়নসহ জেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে শেরপুরে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে এক নাগরিক মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শেরপুর প্রেসক্লাবের আয়োজনে ১৫ মে বৃহস্পতিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শহরের অষ্টমীতলা মোড় থেকে খোয়ারপাড় মোড় পর্যন্ত প্রায় কয়েক কিলোমিটার দীর্ঘ প্রধান সড়কের দুইপাশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সাংবাদিক, ধর্মীয় নেতা, সামাজিক-সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনতা একাত্মতা প্রকাশ করে এ মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা ও সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আ.জ.ম রেজাউল করিম খান, মডেল গার্লস কলেজের অধ্যক্ষ এবিএম মামুনুর রশিদ, শিক্ষক আবুল কালাম আজাদ, শেরপুর ডায়াবেটিক সমিতির সভাপতি রাজিয়া সামাদ, আইনজীবী সমিতির সভাপতি মুরাদুজ্জামান, জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ভারপ্রাপ্ত সভাপতি আরিফ হোসেন, ট্রাক মালিক সমিতির সভাপতি আউয়াল চৌধুরী প্রমুখ। মানববন্ধনে পাঁচটি মূল দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো, আধুনিক একটি সরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন, সরকারি মেডিকেল কলেজ, কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটকে কৃষিপ্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর, শেরপুরকে রেলপথের সঙ্গে সংযুক্ত করা এবং পর্যটন উন্নয়নে হোটেল, সাংস্কৃতিক কেন্দ্র ও ট্যুরিস্ট পুলিশ মোতায়েন।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments