স্টাফ রিপোটার: বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় শেষ হলো ৩ দিনব্যাপী থিয়েটার অ্যাপ্রিসিয়েশন কোর্স । ১১ জুন থেকে ১৩ জুন পর্যন্ত চলা এ কোর্সে প্রশিক্ষক হিসেবে ছিলেন অভিনেতা তারিক আনাম খান। শেষ দিনের আয়োজনে অংগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন তিনি।
৩ দিনের এ আলোচনায় ওঠে আসে নাট্য সমালোচনা ও নাটক মুল্যায়নের প্রেক্ষিত। সেট, লাইট, কস্টিউম, প্রপস- এর যথাযথ ব্যবহার যেমন জরুরি তেমনি নাটকের বক্তব্য এসবের বাহুল্যতার কারনে যেন হারিয়ে না যায় কিংবা মনযোগ বিষয়বস্তু থেকে যেন সরে না যায় আলোচনায় সেদিকে দৃষ্টি রাখার পরামর্শ দেন প্রশিক্ষক।
নাট্য সমালোচনার ক্ষেত্রে নাটকের লক্ষ্য হবে একটি গল্পের সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকের সামনে মূল বক্তব্য উপস্থাপন করা। দর্শক কোনভাবে যদি নাটকের বার্তার সাথে নিজেকে সম্পৃক্ত করতে না পারে নাট্য প্রযোজনার ক্ষেত্রে সেগুলোও চিহ্নিত করার বিষয়গুলোও আলোচনায় ওঠে আসে। অথ্যাৎ ঘটনা ও গল্পের সাথে লাইট ও সাউন্ডের সমন্বয়ে যেন একই ধরনের বার্তা নাটকে প্রকাশ পায় বলেও নাট্যসমালোচনায় বিষয়গুলো তুলে ধরেন প্রশিক্ষক তারিক আনাম খান।
থিয়েটার কর্মী, মঞ্চঅভিনেতা, সাংবাদিকসহ অ্যাপ্রিসিয়েশন কোর্সে অংশ নেন প্রায় ৪০ জন।
১৩ জুন ২০২৩ নাট্য সমালোচনা কর্মশালার শেষ দিন প্রশিক্ষণ শুরু হয় সকাল ১১ টা থেকে চলে দুপুর ১.৩০ পর্যন্ত। ৩ দিনের এ প্রশিক্ষণ শেষে আজ প্রশিক্ষণার্থীদের সনদপত্র প্রদান করা হয়।
ডেস্ক রিপোর্ট: জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই। লিভার-সংক্রান্ত জটিলতায় ভুগে ভারতের চেন্নাইয়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকাল ...
ডেস্ক রিপোর্ট: ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। অভিনয় ও সৌন্দর্য দিয়ে মাতিয়ে রেখেছেন বছরের পর বছর। এক সময়ের ব্যস্ত এই নায়িকা এখন অভিনয় থেকে অনেক দূরে। বিরতি দিয়ে মাঝে তিনটি সিনেমা ...
ডেস্ক রিপোর্ট: গত ১১ মে, সোমবার আনুমানিক রাত দশটার দিকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী বাচসাস-এর বর্তমান কার্যনির্বাহী কমিটির দপ্তর সম্পাদক এবং দৈনিক রূপালী বাংলাদেশের বি ...
স্টাফ রিপোর্টার: ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ শীর্ষক পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রের বিষয়ে মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত অভিযোগ উত্থাপন করেছেন যে, তিনি একটি একক নাটকে অভিনয়ের উদ্দেশ্যে মৌখিকভাবে চুক্তিবদ্ধ হন ...
সব মন্তব্য
No Comments