ফুলতলা, খুলনা প্রতিনিধিঃ- সন্ত্রাসীদের গুলিতে নিহত ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির ক্রীড়া সম্পাদক খন্দকার রকিবুল ইসলাম হত্যাকান্ডের ঘটনায় অভয়নগর থানায় একটি হত্যা মামলা রজু হয়েছে। পুলিশ মামলার সাথে জড়িত ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে। অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মন্ডল জানান, নিহত রকিবুলের মাতা রহিমা বেগম গত শুক্রবার রাতে অজ্ঞাতনানা কয়েকজনকে আসামী করে থানায় এসে একটি হত্যা মামলা (নং- ১০, তারিখ- ১৩/০৫/২২ ইং) দায়ের করেন। থানা পুলিশ হত্যাকান্ডের সাথে জড়িত দামুখালী গ্রামের মৃত মুকুন্দ বিহারী হালদারের পুত্র ইউপি সদস্য মিলন হালদার (৫২) ও দত্তগাতি গ্রামের মোঃ কাশেম মোল্যার পুত্র সাবেক ইউপি সদস্য মোঃ সাইফুল আলম (৪০) কে গ্রেফতার করে ৭ দিনের রিমান্ডের আবেদনপূর্বক জেল হাজতে প্রেরণ করেছে।
উল্লেখ্য, গত বৃহঃস্পতিবার রাত ৮ টায় রকিবুল তার স্ত্রী পিয়ারী বেগমকে সাথে নিয়ে মটর সাইকেলযোগে যশোর জেলার অভয়নগর থানাধীন দত্তগাতী এলাকায় বেড়াতে যাওয়ার সময় আলম মেম্বারের বাড়ির সামনে গেলে কয়েকজন অস্ত্রধারী সন্ত্রাসী তাদের গতিরোধ করে রকিবুলের মাথায় ও বুকে গুলি করে দ্রুত পালিয়ে যায়। এ সময় রকিবুলের স্ত্রী পিয়ারী বেগম আহত হয়। পরে, স্থানীয় লোকজনের সহায়তায় তাদের উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক রকিবুলকে মৃত বলে ঘোষনা করেন। রকিুবল হত্যাকান্ডের ঘটনায় ফুলতলা বাজার বণিক কল্যাণ সোসাইটির উদ্যোগে কালো ব্যাজ ধারন, আগামী বৃহঃস্পতিবার প্রতিবাদ সভা, শুক্রবার মিলাদ মাহফিলসহ ৭ দিনের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
স্টাফ রিপোর্টার: আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে নিরাপদ ও নির্বিঘ্ন ঈদযাত্রা নিশ্চিত করতে ফিটনেসবিহীন যানবাহন চলাচল বন্ধের সুপারিশ জানানো হয়েছে। বুধবার (২০ মে) দুপুর ১ টায় রাজধানীর শ্যামলীত ...
স্টাফ রিপোর্টার: অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়কে লেখা অন্তত পাঁচটি চিঠিতে সম্ভাব্য টিকা-সংকটের কথা বলে সতর্ক করেছিল ইউনিসেফ। একইসঙ্গে ১০টি বৈঠকেও সরকারের কর্মকর্তাদের কাছে বিষয়টি তুলে ...
স্টাফ রিপোর্টার: লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। এর প্রভাবে দেশের উ ...
স্টাফ রিপোর্টার: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম কমিশন সংক্রান্ত এ পর্যন্ত সম্পন্ন হওয়া সকল আলোচনা, সুপারিশ ও ডকুমেন্ট ভবিষ্যৎ কার্যক্রমের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচ ...
সব মন্তব্য
No Comments