মানিকগঞ্জ প্রতিনিধি: সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আনারসের পাতার কোন জায়গা থেকে সুতা তৈরি হয় তা দেখলাম।এই সুতা দিয়ে কীভাবে সিল্কের শাড়ি তৈরি করা হচ্ছে সেটাও দেখেছি।আমরা আশা করি আগামী দিনে পাইনাপেল সিল্কের নতুন সম্ভাবনার দিগন্ত খুলতে পারে।এই কাজের জন্য আমাদের সহযোগিতা অবশ্যই থাকবে।
আজ মানিকগঞ্জ পৌরসভার চরবেউথা এলাকায় পাইনাপেল সিল্ক উৎপাদন কেন্দ্র পরিদর্শন শেষে মন্ত্রী ডা. দীপু মনি এমন কথা বলেন।
এসময় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক ড. আবু সালে হ্মোস্তফা কামাল, জেলা প্রশাসক রেহেনা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক শুক্লা সরকার, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মুহাম্মদ আব্দুল বাতেন প্রমুখ উপস্থিত ছিলেন।
সফরকালে মন্ত্রী সরকারি শিশু পরিবার (বালিকা), মানিকগঞ্জ পরিদর্শন করেন এবং হরিরামপুর উপজেলায় জ্ঞান কুটির পাঠাগার ও বাংলার ঐতিহ্য সংগ্রহশালা উদ্বোধন করেন।
বিশেষ প্রতিনিধি, ময়মনসিংহ: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, একটি নিরাপদ ও মানবিক রাষ্ট্র গড়তে হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন ঘটাতে হবে। তিনি বলেন, জাতীয় জীবনে বাংলাদেশে ...
স্টাফ রিপোর্টার: বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর ঢাকা নদীবন্দর (সদরঘাট) এলাকায় যাত্রীদের নিরাপদ, সুশৃঙ্খল ও সাশ্রয়ী নৌযাত্রা নিশ্চিত করতে ব্যাপক উন্নয়ন ও সংস্কারমূলক কার্যক্রম বাস্তবায়ন করেছে। পবিত্ ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ট্রেনের ঈদযাত্রা আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যাত্রীদের নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে বাংলাদেশ রেলওয়ে সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছেন রেলপথ ম ...
স্টাফ রিপোর্টার: ঈদুল আজহার পর ঘরে ফেরা যাত্রীদের ভ্রমণ নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রিতে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এর অংশ হিসেবে আজ শনিবার বিক্রি হচ্ছে আগামী ২ জুনের যা ...
সব মন্তব্য
No Comments