মো: ইকবাল হোসেন, খুলনা: খুলনা জেলার দক্ষিণাঞ্চলে 'কয়রা উপজেলার মাটিতে রক্তের অভাবে যেন একটি মানুষও মৃত্যুবরণ না করে' শ্লোগানে নব জীবনের আলো জ্বালাচ্ছে কয়রা ব্লাড ব্যাংক। মুমূর্ষু রোগীদের রক্তদান ও খাদ্য সহায়তা দিতে তাদের রয়েছে নিজস্ব কার্যালয় এবং ডিজিটাল ব্লাড ব্যাংক।
লোনা পানির প্রাকৃতিক দুর্যোগ প্রবণ কয়রায় দীর্ঘ ৪ বছর সেবা দিচ্ছে একঝাঁক তরুণ-তরুণী। যারা সকাল থেকে গভীর রাতেও রক্ত সংগ্রহ ও সরবরাহে নিবেদিত। এছাড়াও পথশিশু, হতদরিদ্র ও মানসিক বিকারগস্তদের মাঝে পোশাক ও খাদ্য সহায়তা চলমান রয়েছে।
কয়রা ব্লাড ব্যাংকের তথ্য মতে, তারা ৩ হাজার রোগীকে ৪ হাজার ব্যাগ রক্তদান করছেন এবং ৭'শ পথশিশু ও মানসিক বিকারগস্তদের পোশাক ও খাদ্য দিয়েছেন। উপজেলা সদর নিজস্ব কার্যালয় থেকে তাদের এসব কার্যক্রম পরিচালিত হয়।
কয়রা ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা মোস্তাফিজুর রহমান সোহাগ বাবু বলেন, জরুরী মূহুর্তে এক ব্যাগ রক্তই পারে একজন রোগীর জীবন বাঁচাতে। মুমূর্ষু ও হতদরিদ্র রোগীদের রক্ত ও খাদ্য চাহিদা পূরণে নিরলস কাজ করে যাচ্ছি।
উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস বলেন, কর্মস্থলে যোগদানের পর থেকে সংগঠনটিকে বিধি মোতাবেক সহায়তা করেছি। মানুষের কল্যাণে তরুণ-তরুণীদের এমন উৎসর্গ নতুন প্রজন্মকে আলোর পথ দেখাবে।
পিরোজপুর অফিস: সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা, প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধ এবং পরিবেশগত ভারসাম্য রক্ষায় গণমাধ্যমের ভূমিকা জোরদারের লক্ষ্যে পিরোজপুরে “জার্নালিজম ফর সুন্দরবন” শীর্ষক এক মতবিনিময় সভা অ ...
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি। বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার আলীমাবাদ ইউনিয়নের মাঝকাজী বাজারে জমি ও বসতবাড়ি জোরপূর্বক দখলের অভিযোগ এনে প্রতিকার চেয়েছেন ভুক্তভোগী পরিবার।শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ প্রেসক্ ...
রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি : পর্যাপ্ত সরকারি বরাদ্দ না পাওয়ায় সংস্কারের অভাবে জরার্জীন ভবনে অপর্যাপ্ত বাসস্থান ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে সমাজসেবা অধিদপ্তরের ক্যাপিটেশনগ্রান্ডপ্রাপ্ত বরিশালের ...
আনিছ আহমেদ(শেরপুর) প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে আদর্শ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলার শালচূড়া এলাকায় প্রতিষ্ঠানের নিজস্ব মালিকানাধী ...
সব মন্তব্য
No Comments