স্টাফ রিপোটার: প্রচণ্ড ঠান্ডা ও হিমেল বাতাসে উত্তরাঞ্চলে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়েছে জনজীবন। শীতের এই তীব্রতায় বেশি অসহায় হয়ে পড়েছে শিশু-বৃদ্ধসহ নিম্ন আয়ের মানুষজন। এসব শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ালেন সুপ্রিম কোর্টের আইনজীবী নাহিদ সুলতানা যুথি। প্রতি বছরের মত এবারও সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন তিনি।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সহধর্মিণী সুপ্রিমকোর্ট আইনজীবি সমিতিরএকাধিকবার নির্বাচিত কোষাধ্যক্ষ এ্যাড. নাহিদ সুলতানা যূথী নিজস্ব অর্থায়নে শীত নিবারনের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় পরিবারের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন।
উল্লাপাড়া উপজেলা ও পৌরসভার তৃণমূলের আওয়ামী লীগের নেতাকর্মী ও সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। তিনি সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষদেরকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগিতা করেন।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এ্যাড.নাহিদ সুলতানা যূথী বলেন, সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত অসহায় মানুষ গুলো শীতের দিনে তাদের অনেক কষ্ট করতে হয়। তাই তাদের সামান্যতম কষ্টও যদি এই শীতবস্ত্র দিয়ে শীত নিবারণ করতে পারি তবেই আমার স্বার্থকতা। সমাজের সুবিধা বঞ্চিত ও অসহায় মানুষ গুলোকে ভালো রাখতে পারলে আমরাও ভালো থাকতে পারবো। তিনি বলেন, ‘আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এসেছি আপনাদের দ্বারে। পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে দাঁড়াতে চাই।’
স্টাফ রিপোর্টার: উপকূলের সংকট নিরসনে জাতীয় বাজেটে বিশেষ বরাদ্দের দাবি জানিয়েছেন নাগরিক নেতৃবৃন্দ। তারা বলেছেন, জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলের ১৯টি জেলার মানুষের জীবন-জীবিকা ও প্রাণ-প্রকৃতি ঝুঁকিতে আ ...
স্টাফ রিপোর্টার: সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি বলেছেন, ঈদযাত্রা যদি নিরাপদ, নির্বিঘ্ন ও যানজটমুক্ত হয়, সেটিই আমাদের জন্য সবচেয়ে বড় ঈদের আনন্দ।”রবিবার ২৪ মে গাজীপুরে ...
স্টাফ রিপোর্টার: রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোডের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার সন্ধ্যার দিকে ভবনটিতে আগুন লাগার খবর নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। বর্তমা ...
স্টাফ রিপোর্টার: পবিত্র ঈদুল আজহা সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা শুরু হয়েছে। ট্রেন, বাস ও লঞ্চ—তিন মাধ্যমেই চাপ বাড়ছে, তবে এখনো বড় ধরনের বিশৃঙ্খলা বা ভোগান্তির খবর পাওয়া যায়নি। রেলপথে যাত্রা অনেকটা ...
সব মন্তব্য
No Comments